শিরোনাম
শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভা অনুষ্ঠিত বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! “আমি আর পারছি না”-সেই রাতের ভয়াবহ স্মৃতি রাহুলের জগন্নাথপুরে ইউপি সদস্য তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচার, এলাকাবাসীর মানববন্ধন  সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ কবিতা : টিলা খেকোদের দৌরাত্ম্যে জৈন্তাপুরে পরিবেশ বিপর্যয়, আতঙ্কে প্রবাসী পরিবার ‎​ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৪ মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিয়ে কৃষকদের প্রতিবাদ জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৩য় ধাপে ইউপি নির্বাচনে গোয়াইনঘাটে চেয়ারম্যান প্রার্থী ৩৮ জন

Coder Boss / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ-

Manual5 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। আজ মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত গোয়াইনঘাটের ৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৮, মহিলা ৬৩ ও সাধারণ সদস্য পদে ২৩৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এদের মধ্যে নন্দীরগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে এস কামরুল হাসান আমিরুল, বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ ও হীরক দে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি’র মামুনুর রশীদ শাহীন, আব্দুল ওয়াহিদ, জামাল উদ্দিন আহমদ ও তাজ উদ্দিন।

Manual7 Ad Code

রুস্তমপুর ইউনিয়নে নৌকা প্রতীকে হেলাল উদ্দিন, বিদ্রোহী প্রার্থী এম এ মতিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি’র আবুল কালাম আজাদ, সাহাব উদ্দিন শিহাব, হাবিবুর রহমান হাবিব ও সালেহ আহমদ।

লেঙ্গুড়া ইউনিয়নে নৌকা প্রতীকে মুজিবুর রহমান মুজিব, বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া রাসেল এবং  স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি’র মাহবুব আহমদ, গোলাম কিবরিয়া সাত্তার ও আব্দুল মান্নান।

তোয়াকুল ইউনিয়নে নৌকা প্রতীকে লোকমান হোসেন ও বিদ্রোহী সামছুদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি’র খালেদুর রহমান খালেদ।

ফতেহপুর ইউনিয়নে নৌকা প্রতীকে নাজিম উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী আমিনুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন
বিএনপি’র মিনহাজ উদ্দিন, মীর হোসেন আমির ও সোহেল আহমদ।

ডৌবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে শুভাস দাস ও বিদ্রোহী প্রার্থী এম. নিজাম উদ্দিন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

গোয়াইনঘাটের ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩৮ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৬৩ জন প্রার্থী ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩৫ জন প্রার্থী।

চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৬ জন, জমিয়তে উলামায়ে ইসলামের ২ জন, ইসলামি আন্দোলনের ১ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Manual4 Ad Code

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নের প্রার্থীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাছির উদ্দীন খান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাছির উদ্দীন প্রমুখ।

আগামী ২৮ নভেম্বর সারাদেশে ১ হাজার ৭০০ ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষ্যে সিলেটের ওই ৭৭টি ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code