শিরোনাম
জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শিবির ত্যাগ করে নৌকায় ইকবাল।

Coder Boss / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন ইমাদ।
ইকবালের বিরুদ্ধে ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। ইকবাল যুগ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার দুই মেয়াদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। শিবিরের বিভিন্ন প্রকাশনায়ও এমন তথ্য রয়েছে।
যদিও ইকবাল হোসেন ইমাদ শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। বর্তমানে ইমাদ এই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সদস্য পদে রয়েছেন।
বৃহস্পতিবার(১১ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ইকবাল হোসেন ইমাদ ৩ হাজার ৭২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মন্তাজ আলী পেয়েছেন ২৫০০ ভোট।
চেয়ারম্যান পদে ইমাদকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের পর থেকেই সমালেচনা দেখা দেয়। ইমাদ শিবিরের সাবেক নেতা ছিলেন এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন করে স্থানীয় আওয়ামী লীগেরই একটি পক্ষ। সংবাদ সম্মেলনে ইমাদের শিবির সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য প্রমাণও হাজির করেন তারা।
তার নৌকা প্রতীক পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা দেয় ব্যাপক সমালোচনা। তবে ব্যাপক সমালোচনা সত্ত্বেও ইমাদের মনোনয়ন বাতিল করেনি আওয়ামী লীগ।
তবে এমন সমালোচনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে ইমাদ দাবি করেন, তিনি কখনোই শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। তার নামের আরেকজন কোম্পানীগঞ্জে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। নামের মিলের কারণে তাকে শিবির আখ্যা দিয়ে হেনস্তা করছে প্রতিপক্ষ।
এমন আলোচনা সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন ইকবাল হোসেন ইমাদ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার(১১ নভেম্বর) দক্ষিণ রণিখাইসহ কোম্পানীগঞ্জের ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতারা বিজয়ী হন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code