শিরোনাম
শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শিক্ষিকা দিবা রানী কর ৩টি মেছো বাঘের ছানা নিয়ে বিপাকে ।

Coder Boss / ৫১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিবা রানী কর ৩টি মেছো বাঘের বাচ্চা নিয়ে বিপাকে পড়েছেন। তিনি প্রথমে বিড়াল ছানা ভেবে বাচ্চাগুলো খাবার খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

Manual4 Ad Code

দিবা রানী কর ডেইলি সিলেট নিউজ24’কে জানান, শুক্রবার ১২ নভেম্বর দুপুরে বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটের কাছে একটি ছানার ডাক শুনে তিনি এগিয়ে যান। এরপর টয়লেটের ছাদে আরও দুটি বাচ্চা দেখতে পেয়ে তিনি সেগুলো উদ্ধার করে ঘরে নিয়ে আসেন। বিড়াল ছানা মনে করে সেগুলোকে দুধ খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হন।

এরপর তিনি কোন উপায় না পেয়ে কি করবেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এ বিষয়টি। ছবিগুলো দেখে বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বাচ্চাগুলো মেছো বাঘের বলে নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি জানান, যে স্থান থেকে বাচ্চাগুলো পাওয়া গেছে, সে স্থানে রেখে দিলে মা মেছোবাঘ বাচ্চাগুলো নিয়ে যাবে। এতে বাচ্চাগুলো বেঁচে যাবে। না হলে খাবারের অভাবে মেছোবাঘ বাচ্চাগুলো মারা যেতে পারে। তাই তিনি যথাস্থানে বাচ্চাগুলো রেখে আসার অনুরোধ করেন। নিউজটি লেখা পর্যন্ত মেছোবাঘ ছানাগুলোকে মা মেছোবাঘ নেয় নি।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code