শিরোনাম
কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া বিলুপ্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানিই আজকের ডিপ স্টেট সোসাইটি। জনগণকে শোষণ করা হচ্ছে ইচ্ছে মতো শরীয়তপুরে স্বামী হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী আটক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাবা চেয়ারম্যান, চার ভাইবোন মেম্বার!

Coder Boss / ৬৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

লক্ষ্মীপুরের রায়পুরে বাবা চেয়ারম্যান ও চার ভাইবোন মেম্বার পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আবদুর রশীদ মোল্লা। তার দুই ছেলে ইউপি সদস্য ও দুই মেয়ে সংরক্ষিত সদস্য পদে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে দুই ভাই একই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলছে তাদের প্রতিযোগিতামূলক প্রচারণা।

Manual5 Ad Code

আবদুর রশীদ মোল্লা উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও বর্তমান চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজীকে নৌকার প্রার্থী করা হয়েছে। মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় ১৯ নভেম্বর রশীদ মোল্লাকে দল থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে রশীদ মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লা (ফুটবল) ও দিদার হোসেন মোল্লা (ঘুড়ি) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়ে তাহমিনা আক্তার ঝর্ণা সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে ও জোসনা বেগম সংরক্ষিত ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী মাঠে রয়েছেন। তাদের দুজনের প্রতীক মাইক।একই পরিবারের ৫ জনের নির্বাচন নিয়ে এলাকায় ভোটারদের মাঝে নানান গুঞ্জন চলছে। এছাড়াও ৪ নম্বর ওয়ার্ডে রশীদ মোল্লার ভাতিজা আবু সুফিয়ান মোল্লা (মোরগ) মেম্বার পদে ভোট করছেন। আবুল হোসেন ও মিজান হোসেনসহ কয়েকজন ভোটার যুগান্তরকে জানান, এই ওয়ার্ডে জাকির ও দিদার দুই ভাই মেম্বার পদে লড়ছেন।

পাল্লা দিয়ে দুজনে ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তাদের বাবাও চেয়ারম্যান প্রার্থী। তিনিও নিজের জন্য ভোট চেয়ে মানুষের কাছে ছুটে যাচ্ছেন। কয়েকজন নারী ভোটার জানান, দুই বোন সংরক্ষিত দুটি ওয়ার্ড থেকে নির্বাচন করছেন। তারা যেমন আপন বোন, তেমনি তাদের প্রতীকেরও মিল রয়েছে। ভোটের ফলাফলে তাদের জনপ্রিয়তার প্রমাণ মিলবে।জাকির হোসেন যুগান্তরকে বলেন, ভোটাররা আমার পাশে আছেন। মাঠে বিপুল সাড়া পেয়েছি। সুষ্ঠু ভোট হলে মেম্বার নির্বাচিত হব। অন্যদিকে দিদার হোসেন মোল্লা বলেন, ভোট দেওয়ার মালিক জনগণ। ভোটারদের পরামর্শেই আমি নির্বাচনে নেমেছি। শেষ পর্যন্ত থাকব।

Manual5 Ad Code

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আবদুর রশীদ মোল্লা বলেন, দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। কিন্তু দল থেকে মূল্যায়ন করেনি। ইউনিয়নবাসীর সাড়া পেয়ে ভোটের মাঠে নেমেছি। সুষ্ঠু ভোট হলে জনগণ আমাকেই চেয়ারম্যান নির্বাচিত করবেন।ছেলেমেয়েদের নির্বাচনের বিষয়ে জানতে চাইলে রশীদ মোল্লা যুগান্তরকে বলেন, জনগণের সেবার জন্য ছেলেমেয়েরা ভোটের মাঠে নেমেছে। জনপ্রতিনিধি হিসেবে নিজেদের প্রমাণিত করে তারা জনগণের সেবা করতে চেয়েছে। নির্বাচনই এর অন্যতম মাধ্যম, তাদের উদ্যোগকে সমর্থন করেছি।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code