শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মৃত্যু, জেলা প্রশাসকসহ নতুন করে ৭৭ জন করোনা আক্রান্ত

Coder Boss / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual6 Ad Code

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি দুপুর থেকে ২৭ জানুয়ারি দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়।

এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৭৮৭ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন।

Manual6 Ad Code

করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার বাঁশদহা গ্রামের আব্দুল হাই এর স্ত্রী শাকিলা খাতুন (৫০), চাম্পাফুল গ্রামের বিপিন গাইনের ছেলে সুবদ গাইন (৭৫), সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আমজাদ গাজীর স্ত্রী খালেদা বেগম (৫৫) ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রাশেদ আহম্মেদ এর স্ত্রী বিলকিস (৫০)।

এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসক হুমায়ুন কবির বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

Manual2 Ad Code

জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার জেলা প্রশাসকের করোনা পজিটিভ শনাক্ত হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি সঙ্গে সঙ্গে তার সরকারি বাংলোয় সেল্ফ আইসোলেশনে চলে যান। সেখানে চিকিৎসা নিচ্ছেন।

Manual5 Ad Code

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন কীট ও মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। যা শনাক্তের হার ৪৮ দশমিক ৪৩ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code