শিরোনাম
‎ছাতকে অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত, সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে ৮ এপিবিএনের সাফল্য অভিনন্দন। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজকের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা: কামরুল ইসলাম তরফদার-৯৮৯ ভোট পেয়ে বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী-৫৮৮ জকিগঞ্জে চেয়ারম্যান পদে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর প্রস্তুতি: ধর্মীয় নেতৃত্ব, সামাজিক আস্থা ও রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান ও তার ভাইদের বিরুদ্ধে অভিযোগ

Coder Boss / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual2 Ad Code

নাজমা খান আরজুঃ

মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান ও তার ভাইদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠেছে। উপজেলা বিএনপির সদস্য টেংরা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সেলিম আহমেদ ও টেংরা বাজারের ব্যবসায়ী জিল্লু আহমেদ এসব অভিযোগ করেন।

Manual5 Ad Code

অভিযোগে প্রভাব বিস্তার করে নির্বাচনে জয়লাভ, সালিশের টাকা ফেরৎ দিতে টালবাহানা, ভাইয়ের মাদক ব্যবসা, আগ্নেয়াস্ত্র ব্যাবহার করে সন্ত্রাসী কার্যক্রম ও মামলা দিয়ে হয়রানি করার কথা উল্লেখ করা হয়েছে। বিগত ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা ও মানববন্ধনের পরিপ্রেক্ষিতে রাজনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ আনা হয়েছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানকে ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে বিজয়ী করতে তার ভাই দিপু খান ও সায়েদ খান প্রভাব খাটায়। নির্বাচন পরবর্তী সংহিসতায় তিনি অহেতুক মিথ্যা মামলা দিয়ে আমার পরিবারকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছেন। এছাড়া টেংরা বাজারের ব্যবসায়ীরা সালিশের নামে চেয়ারম্যানের কাছে আমানত রাখা টাকা পরে ফেরৎ পাননি। নির্বাচনে জয়লাভের পর থেকে দিপু খান বাজারে অস্ত্র উচিয়ে গুলি করেছে।

Manual6 Ad Code

সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনে এসে তিনি একই কায়দায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এক প্রশ্নের জবাবে সেলিম আহমদ বলেন, গত ৭ জানুয়ারি টিপু খান আমাকে ফোনে জানান তার ভাইয়ের সাথে কয়েকজনের ঝামেলা হয়েছে। বিষয়টি আমি সমাধান করতে কুলাউড়া থেকে টেংরা বাজারে আসি। এ সময় দুইপক্ষের মধ্যে মারামারি ও তার বাসায় ভাঙচুরের ঘটনা ঘটে।

Manual5 Ad Code

এ ঘটনায় মামলায় আমাকে ফাঁসাতে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করেননি। পরে বাজারে মানববন্ধন করে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে টিপু খানের ভাই সায়েদ খান ও তার অনুসারীরা বক্তব্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরজান খান আদর্শ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও টেংরাবাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রব, কাতার প্রবাসী জগলু চৌধুরী প্রমুখ।

Manual2 Ad Code

এ ব্যাপারে টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান বলেন, আমি তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। আমার বাসায় যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে প্রমাণসহ আমি আইনের আশ্রয় নিয়েছি। কোনো নির্দোষ ব্যাক্তিকে হয়রানি করার জন্য আমি মামলা করিনি। অপরাধীদের বিরুদ্ধে মামলা করেছি। নির্বাচনে পরাজিত হয়ে তারা বিভিন্ন স্থানে বসে আমাকে প্রাণে হত্যার ষড়যন্ত্র করছে। এ ব্যপারে আমি থানায় জিডি করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code