শিরোনাম
একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবনে বাঘের মুখ থেকে জীবিত ফিরলেন আবু হায়াত

Coder Boss / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা :

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন এক জেলে। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড়খালে এ ঘটনা ঘটে। আহত জেলেকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

আহত জেলের নাম আবু হায়াত ঢালী (৪৮)। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে।

Manual6 Ad Code

টেংরাখালি গ্রামের বাবলু সানা জানান, নুর ইসলাম গাজী, আবু হায়াত ঢালী ও আমি বন বিভাগ থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালের মধ্যে জ্বালানি কাঠ জোগাড় করার জন্য নৌকা থেকে খালের পাশে প্রবেশ করি। হঠাৎ আবু হায়াত ঢালীর ওপর হামলা করে বাঘ।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, আমরা দুইজন গাছে আঘাত করে শব্দ করতে থাকি। কিছুক্ষণ পর বাঘটি আবার বনের ভেতর চলে যায়। এরপর আবু হায়াত ঢালীকে উদ্ধার করে দ্রুত উপকূলের দিকে রওনা হই। বাড়িতে ফিরেছি রাত ২টার দিকে। সকালে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছি। তার মুখে ও মাথার তিনটি স্থানে আঘাত লেগেছে। এ যাত্রায় বেঁচে ফিরেছি আমরা।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি অফিসার মেডিকেল রাজু ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘের আক্রমণে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। সত্যতা ও বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে বন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code