শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু

Coder Boss / ৬৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

Manual2 Ad Code

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় সড়ক বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ এ অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার আঠার মাইল, কুমিরা ও পাটকেলঘাটায় ওভার ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক জনপদের নির্বাহী ম্যাজিট্রেট অনিন্দিতা রায়। এসময় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন আহম্মেদ, উপ-প্রকৌশলী জিয়া উদ্দীন, সহকারী উপ প্রকৌশলী তরিকুল ইসলাম, সার্ভেয়ার কামরুল আহসান, সাইফুল ইসলাম সহ সড়ক জনপদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Manual3 Ad Code

এসময় নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দীন বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্দেশক্রমে সারাদেশে অবৈধ দখল উচ্ছেদ এবং সরকারী সম্পত্তি রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিপূর্বে রাস্তায় অবৈধ দখলদারিদের নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। তারপর সকালে কিছু কর্তপয় লোক এসে অভিযান বাধার সৃষ্টি হয়ে পুলিশি তৎপরতায় আবার অভিযান পরিচালনা করা হয়। জেলায় তিনদিনব্যাপি এঅভিযান চলবে বলে সবশেষে বলেন তিনি।

Manual7 Ad Code

স্থানীয় ব্যাবসায়ীর, অরুন পাল জোতি ঘোষ, এমদাদ হোসেনসহ অনেকে জানান, আমাদের পাটকেলঘাটা এলাকায় প্রায় ৫শতাধিক দরিদ্র মানুষের দোকান নির্মাণ করে জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘদিন। সরকারী পদক্ষেপকে আমারা স্বাগত জানাই, কিন্তু মাঝখানে কয়েকত পরিবার বেকার হয়ে গেল এটাই আফসোস।

কুমিরা বাজার কমিটির সভাপতি শাহাবাজ আলী জানান, সকাল থেকে অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপদের লোকজন। কুমিরা প্রায় দুই শতাধিক দেকান রয়েছে। আজ চোখের সামনে দরিদ্র মানুষগুলোর দোকান ভেঙ্গে দেওয়া হল এটা অত্যান্ত দুঃখজনক। এই দরিদ্র মানুষগুলো কোথায় যাবে এখন? সরকার যদি তাদের পূর্নবাসন করত তাহলে দরিদ্র মানুষগুলো বেঁচে যেত। তবু সরকারী নির্দেশ এটা আমাদের মানতে হবে বলে জানান তিনি।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দীন জানান উচ্ছেদ অভিযানে অবৈধ দখলকারী যত প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code