শিরোনাম
জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে এমপি রবি

Coder Boss / ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual4 Ad Code

“মুজিব বর্ষের আয়োজন সুস্থ দেহ, সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) কলেজ মাঠে বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল- হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন, জাতীয় ও ক্রীড়া পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আজকের এই নতুন প্রজন্ম আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাই তোমাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। শিক্ষার্থীদের খেলা-ধূলা ও ভাল পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। ক্রীড়া স্বাস্থ্য ও মন ভালো করে। বাস্তব জীবনে ক্রীড়ার অনেক গুরুত্ব রয়েছে। এটি শৃঙ্খলা এবং হার-জিত মেনে নেওয়া এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখায়। ক্রীড়ায় যে যত বেশি সম্পৃক্ত হবে সে তত ভালো কর্মী হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের ওপর গুরুত্বারোপ করেন বীরমুক্তিযোদ্ধা এমপি রবি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুল হাশেম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস. এম আফজাল হোসেন, সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, সাবেক অধ্যক্ষ এ.কে.এম মোকাররম আলী, সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক জি.এস মকসুমুল হাকিম, সহ-সভাপতি তহিদুর রহমান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামী লীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন । সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে দুপুরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার উন্নয়নের রুপকার গণমানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মো. অলিউর রহমান।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code