শিরোনাম
শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্ত্র ব্যবহার করছে ইউক্রেন।

Satyajit Das / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

Manual7 Ad Code

সিলেট অনলাইন ডেস্ক:

ইউরোপ বা রাশিয়াতে পেট্রল বোমা বা বোতল বোমার একটা আলাদা নাম রয়েছে। সেখানে এটি মোলোটোভ ককটেল নামে পরিচিত। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন বিদেশমন্ত্রী ভায়াচিসলাভ মোলোটোভ-এর নাম থেকে এই বোমার উৎপত্তি। জানা গিয়েছে, ১৯২০ বা ১৯৩০-এ প্রথম মোলোটোভ ককটেল ব্যবহার করা হয়।

Manual2 Ad Code

১৯৩৯-র সেপ্টেম্বরে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওই বছরের শেষের দিকে ফিনল্যান্ড আক্রমণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। ব্যাপক গোলাবর্ষণ করা হয়। তখন সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন বিদেশমন্ত্রী ভায়াচিসলাভ মলোটোভ জানান, ফিনল্যান্ডে বোমাবর্ষণ করছে না তাঁদের দেশ। বরং মানবিক সাহায্য করা হচ্ছে। সোভিয়েত মন্ত্রীর সেই কথাকে কটাক্ষ করেই ফিনল্যান্ডবাসী ওই বোমার নাম দেন “Molotov picnic baskets” এবং তাঁরা প্রতিজ্ঞা করেন সোভিয়েত সেনাকেও ওই মানবিক সাহায্য দিয়েই স্বাগত জানাবেন তাঁরা। এরপর যখন ফিনল্যান্ডে পৌঁছায় সোভিয়েত ট্যাঙ্ক তখন হাজার হাজার পেট্রল বোমা বা মোলোটোভ ককটেল ব্যবহার করেন ফিনল্য়ান্ডবাসী। মোলোটোভ ককটেল-এর প্রতিরোধের মুখে পড়ে সোভিয়েত ট্যাঙ্ক। যদিও লড়াইয়ে পরাজিত হয় ফিনল্যান্ড । কিন্তু থেকে যায় তাঁদের আবিষ্কৃত মোলোটোভ ককটেল। রুশ সেনার বিরুদ্ধে এবারও এই বোমা ব্যবহার করছেন ইউক্রেনিয়রা।

বহু প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচিতে পেট্রল বোমা বা বোতল বোমা ব্যবহার হয়ে থাকে। কাঁচের বোতলে গ্যাস, পেট্রল, তার অয়েল ভরে, তার উপরে আগুন ধরিয়ে ছুড়ে দেওয়া হয়। মূলত পুলিশ কিংবা সেনার দিকে সেই বোমা ছুড়ে দেয় বিক্ষোভকারীরা। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও এই ধরনের পেট্রল বা বোতল বোমা ব্যবহার করছেন সাধারণ মানুষ। রুশ সেনার বিরুদ্ধে এভাবেই প্রতিরোধ গড়ে তুলছেন তাঁরা।
জানা গিয়েছে, ১৯২০ বা ১৯৩০-এ প্রথম মোলোটোভ ককটেল ব্যবহার করা হয়। স্প্যানিশ সিভিল ওয়ারের সময় এটি অ্যান্টি-ট্যাঙ্ক বোমা হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই অস্ত্রের বহুব ব্যবহার হয়েছে।

Manual7 Ad Code

প্রতিবেদনঃ এস.ডি।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code