শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারের ব্যর্থতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে

Coder Boss / ৭৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২

Manual4 Ad Code

কলিম উদ্দিন আহমদ মিলন সুনামগঞ্জ:

 

Manual1 Ad Code

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, অনির্বাচিত সরকারের যাতাকলে দেশের মানুষ আজ পিষ্ট হয়ে যাচ্ছে। সরকার ও সরকারী বাহিনীর জুলুম-নির্যাতনে জনগণের পিঠ দেয়ালে এসে ঠেকে গেছে। না খেয়ে মানুষ মরে গেলেও এর প্রতিবাদ কেউ করতে পারছেনা। দেশের সাধারণ মানুষদের জিম্মি করে সরকার দেশের সকল সম্পদ লুঠে নিয়ে যাচ্ছে।

Manual3 Ad Code

সরকারের ব্যর্থতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।।

Manual3 Ad Code

বিরোধী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ন,হত্যা-গুম ও হামলা-মামলা দিয়ে রাজপথে মানুষের অধিকারের কথা বলতে দিচ্ছেনা। সরকারী সিন্ডিকেট বার-বার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি করে ফায়দা লুঠে নিচ্ছে। সরকারের সিণ্ডিকেট ও ব্যর্থতার কারনে আজ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশে চরম দারিদ্র সীমার মধ্য দিয়ে সাধারণ মানুষ দিনযাপন করছে। এরই মধ্যে একটি পাতানো নির্বাচন করে সরকার আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনবিচ্ছিন্ন এ সরকারকে দেশের জনগণই ক্ষমতা থেকে উচ্ছেদ করে দেবে। তেল-গ্যাস-বিদ্যুৎ-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রবিবার বিকেলে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে জেলা বিএনপির সহ সভাপতি ও ছাতক পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহ শফিকুল আলম মতি, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান সামছু,জেলা বিএনপি নেতা ছায়াদুজ্জামান ছায়াদ, সামসুর রহমান বাবুল,উপজেলা বিএনপির সদস্য আবদুল মোমিন,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বাকি বিল্লাহ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, কৃষকদল নেতা পীর ছায়াদুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুর রহিম মেম্বার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ঝুনু, জেলা যুবদল নেতা জহির উদ্দিন, আলী আশরাফ তাহিদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদার,স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক আবুল হোসেন, ছাত্রদল নেতা মাহবুব আহমেদ, জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাকি মুহিত, ((ছাত্রদল নেতা আতাউর রহমান সোহাগ,)) সাচ্ছা আবেদীন প্রমুখ। সমাবেশে বিএনপি নেতা ফয়জুর রহমান,আজর আলী মেম্বার, কুতুব উদ্দিন, আব্দুল আউয়াল,জাহেদুল ইসলাম আহবাব,শাহ জাহান চৌধুরী আব্দুল্লাহ, সাইদুল হক সবজিল,বাবুল মিয়া মেম্বার, মনির উদ্দিন মেম্বার,শামীম আলম নোমান,আলী হোসেন মানিক,তাজুল ইসলাম তালুকদার, সেলিম আহমেদ, নুর উদ্দিন,যুবদল নেতা জগলু মিয়া,আব্দুল কাইয়ুম, কুতুব উদ্দিন,ইকবাল হোসেন, আব্দুল মুমিন,ফখরুল আলম,তারেক আহমদ, জয়নাল আবেদিন রফিক, কিবরিয়া,এনামূল হক,সুলতান মাহমুদ,এনাম আহমদ, আব্দুল মুনিম মামনুন,সুরুজ মিয়া,ইলিয়াস আলী, দিলাল মিয়া,কুতুব আহমেদ, শ্রমিক দলের মোজাম্মেল হক রুহেল,কৃষকদলের আবুল হাসনাত, কালা মিয়া,স্বেচ্ছাসেবক দলের সুলেমান মিয়া, খলিলুর রহমান, রাকিব আলী, তোফায়েল খান বিপন,আশরাফ আহমদ, নিয়ামত উল্লাহ, এনামুল হোসেন, ছাত্রদল নেতা মোজান্মেল হুসেন মারুফ,সাহেদ ইয়াছিন, আব্দুল আজিজ ফয়সল, হাবিবুর রহমান, মোহাম্মদ সোনা আলী, জয়নাল হোসেন, মাহিব আহমেদ, এমরান আহমেদ মাহিদ,মারুফ আহমদ, জামিল আহমদ, ফজলুল হক,জামরুল ইসলাম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code