শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Coder Boss / ৬৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

Manual4 Ad Code

নাজমা খান আরজুঃ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন। দিবসটি উদযাপনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

চৈত্রের খরতাপ শেষে এক পশলা বৃষ্টিতে কমেছে রোদের তেজ। প্রকৃতিতে খানিকটা কোমল, মোলায়েম ভাব। এই শান্ত আবহের সাথে স্বাধীনতার উচ্ছ্বাস যোগ করেছে বাড়তি মাত্রা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সেই উচ্ছ্বাসের আবাহনই দেখা গেছে আজ শনিবার।

Manual2 Ad Code

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে রাজনৈতিক দল, প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা-প্রতিষ্ঠানসমূহ শ্রদ্ধা নিবেদন করেছে।

Manual1 Ad Code

পরে একেক করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ,জাতীয়তাবাদী দল বিএনপির জেলা ও মহানগর, সিলেট প্রেসক্লাব,জেলা প্রেসক্লাব,সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব,ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন ইমজা,দৈনিক সিলেটের ডাক,দৈনিক শ্যামল সিলেট,সিলেট বিভাগীয় প্রেসক্লাব ,সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় শহীদ মিনারে।

Manual2 Ad Code

স্বাধীনতা দিবস উদযাপনে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

স্বাধীনতা দিবসের প্রথম প্রহর থেকে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। পি,ডি,বি উচ্চ বিদ্যালয়,বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজসহ সকল প্রতিষ্ঠানেই পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাধীনতার উচ্ছ্বাসে আবালবৃদ্ধবনিতা সেজেছেন লাল-সবুজের পতাকার আদলে। শিশু-কিশোররা মাথায় ‘মহান স্বাধীনতা দিবস সফল হোক’ লেখা সম্বলিত ব্যান্ড পরতে দেখা গেছে। অনেকের হাতে ছিল জাতীয় পতাকার খুদে সংস্করণ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code