শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী তিন ভাইয়ের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

Coder Boss / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃ

Manual3 Ad Code

জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী তিন ভাইয়ের উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল, ১৩ ই রমজান) বিকেল ৪ টায় জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মির্জা বাড়ির মির্জা মক্রম ভিলা প্রাঙ্গনে, এলাকার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী তিন ভাই, মির্জা মঈনুল হক, মির্জা ফয়জুল হক, মির্জা নুরুল হকের যৌথ উদ্যোগে ও সমাজ সেবক মোঃ জয়নাল আবেদীনের তত্বাবধানে এ খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।
এলাকার গরীব ও অসহায় প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর পূর্বপাড় ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট শান্তি নগর ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মোঃ আব্দুল হান্নান, সাবেক পৌর কমিশনার তাজুল ইসলাম (সাইছা মিয়া), সাবেক পৌর কমিশনার ছেরাগ আলী, সমাজ সেবক মোঃ কাঁচা মিয়া, তরুন সমাজ সেবক মোঃ কবির মিয়া, সাংবাদিক মোঃ রনি মিয়া, মির্জা কাউছার আহমদ, জনি তালুকদার ও শিক্ষার্থী রাহিম হাসান মেহেদী প্রমূখ।
বিতরণকালে মোঃ জয়নাল আবেদীন বলেন এলাকার দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী জনাব মির্জা মঈনুল হক, মির্জা ফয়জুল হক, মির্জা নুরুল হক দেশের যে কোন দূর্যোগকালে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন।
করোনাকালেও ত্রান সামগ্রী বিতরণ করেছেন। সব সময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code