শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাংসদ আবুল মাল আব্দুল মুহিতের ইন্তেকাল

Coder Boss / ৬০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

Manual8 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত আর নেই। শুক্রবার দিবাগত রাত (আজ রাত) ১২টা ৫৬ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

Manual5 Ad Code

আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। মুহিতের ভাই ড. এ কে আব্দুল মোমেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী।

মুহিতের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনিও বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে আবুল মাল আব্দুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা হবে সকাল সাড়ে ১১টায়। সেখান থেকে দুপুর ১২টায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

শনিবার বিকালে বিমানযোগে মুহিতের মরদেহ নিয়ে আসা হবে সিলেটে। সিলেটেই তাঁর দাফন সম্পন্ন হবে। তবে সিলেটে তাঁর জানাজার সময় ও স্থান এখনও নির্ধারণ হয়নি।

Manual2 Ad Code

আবুল মাল আব্দুল মুহিত গেল বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে বছরের ২৯ জুলাই তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। করোনামুক্ত হয়ে তিনি বাসায় ফেরেন।

Manual6 Ad Code

তবে করোনাক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা ক্রমেই দুর্বল হতে থাকে।

জানাজা কখন কোথায়ঃ সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিতের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে হবে এই জানাজা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা সূত্রে এই তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানায়, মুহিতের দ্বিতীয় জানাজা আজ শনিবার সংসদ প্লাজায় সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সেখান থেকে দুপুর ১২টায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।

শনিবার বিকালে বিমানযোগে মুহিতের মরদেহ নিয়ে আসা হবে সিলেটে। সিলেটেই তাঁর দাফন সম্পন্ন হবে। তবে সিলেটে তাঁর জানাজার সময় ও স্থান এখনও নির্ধারণ হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code