শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি! দ্বিতীয় পর্ব মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে খাদিমুল কুরআন পরিষদ সিলেটের ২৭ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা (কার্যনির্বাহী পরিষদ) গঠিত সভাপতি আবুল হাসান ফয়সল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন নবীগঞ্জী কবিতার শিরোনাম আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মসজিদ নির্মাণ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতকে স্রোতে ভেসে গিয়ে ২৬ ঘণ্টা গাছে ঝুলে থাকা নিখোঁজ আব্দুল লতিফ উদ্ধার হলেন যেভাবে

গিয়াস উদ্দিন / ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

Manual6 Ad Code

ছাতক প্রতিনিধিঃ

Manual2 Ad Code

বন্যার পানির তোড়ে ভেসে গিয়েছিলেন আব্দুল লতিফ। চার ঘণ্টা ভেসে থাকার পর আশ্রয় নিয়েছেন ডুবে থাকা গাছের ডালে। তার রাত কেটেছে সেখানেই। দিনের বেলায় আবার সাঁতরে আশ্রয় নিয়েছেন ডুবে থাকা একটি ঘরের টিনের চালায়। ক্ষুধা নিবারণের জন্য খেয়েছেন কাঁচা মাছ, লতাপাতা। এভাবে লড়াইয়ের ২৬ ঘণ্টা পর উদ্ধার পেয়েছেন একজন লোকের সহায়তায়।
সুনামগঞ্জে জেলার কর্মসংস্থান ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ। গত বৃহস্পতিবার কর্মস্থল থেকে সিলেটের বাসায় ফেরার পথে বন্যার স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি। প্রায় ২৬ ঘণ্টা ধরে নানা সংগ্রাম শেষে একজনের সহায়তায় বেঁচে ফিরেছেন আবদুল লতিফ। এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক যুবক। তাই তো দুর্বিষহ লড়াইয়ের কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে উঠেছেন একাধিকবার তিনি। আব্দুল লতিফ জানান, দাপ্তরিক কাজ ছিল, তাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাতকের কর্মস্থল থেকে বেরিয়ে পড়েন তিনি। ততক্ষণে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ছাতক- সিলেট-সুনামগঞ্জ সড়ক ডুবে গেছে। তিনি একটি নৌকায় চড়ে গাড়ির খোঁজে ঝাওয়া ব্রিজ বা মাধবপুর এলাকার দিকে অগ্রসর হচ্ছিলেন। কিছুদূর এসে নৌকাটির গলুই ভেঙে যায়। নেমে এক জায়গায় পানিতে দাঁড়ান। এরপর অপেক্ষা করতে থাকেন আরেক নৌকার জন্য। বিকেল ৫টার দিকে নৌকা পাওয়া যায়। সেটাতে আরো পাঁচজনের সঙ্গে চড়ে বসেন আব্দুল লতিফ ও। ১০ মিনিটের মতো নৌকা চলার পর তীব্র স্রোতে নৌকা ডুবে যায়। নৌকার বাকি চারজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও লতিফসহ আরেকজন ভেসে যান। ২/ ৩ দিন পর শুনেছেন ওই লোকের লাশ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে ছাতকের মাধবপুর এলাকায়।
যেভাবে বে্ঁচে ফিরে আসলেন আবদুল লতিফ। ভাংগা নৌকা ছেড়ে দ্বিতীয় নৌকায় উঠেন তিনি। এখানে যাত্রী ছয়জন ছিলেন।১০ মিনিটের মতো এগোতেই আকস্মিক নৌকা উল্টে গেল। পানিতে পড়ে প্রবল স্রোতের প্রথম ধাক্কায়ই জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন। এত প্রবল স্রোত। এর বিপরীতে সাঁতারের চেষ্টা করে দ্রুত শরীর নিস্তেজ হয়ে আসতে থাকে তার । হাল ছেড়ে দিয়ে স্রোতে ভেসে যান অজানা গন্তব্যে। পকেটে থাকা আইফোন, জরুরি কাগজপত্র, স্মার্ট ওয়াচ সব একে একে পানিতে তলিয়ে যায়।’প্রথমদিকে বুঝতে পারছিলেন না—এ মুহূর্তে কী করা দরকার। মাথার ওপরে বিরামহীন বৃষ্টি আর নিচে ঠাণ্ডা পানির তীব্র স্রোত। কখনো ডুবছেন কখনো ভাসছেন। চারদিকে অন্ধকার নেমেছে। সময়ের সঙ্গে সঙ্গে তা গাঢ় হচ্ছে। আশপাশে পানির স্রোতের শব্দ ছাড়া কিছু নেই। অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না। এভাবে প্রায় চার ঘন্টা পর হঠাৎ ধাক্কা খেলেন কিছুর সঙ্গে। দেখা না গেলেও বুঝে ফেললেন বড় গাছ হতে পারে।সঙ্গে সঙ্গে প্রাণপণে গাছের শিকড় আঁকড়ে ধরলেন। কিছুক্ষণ এভাবে তীব্র স্রোতের মধ্যে শিকড় ধরে থাকার পর আস্তে আস্তে ডালে উঠতে সক্ষম হলেন। গাছের ডালে ঝুলে থেকে অবর্ণনীয় কষ্ট আর উৎকণ্ঠায় রাত পার করছেন। সাপের ভয়সহ নানা ভয়ে রাত কাটল। দিনে একটি ঘরের টিনের চালায় আশ্রয় নিলেন। দোয়ারাবাজার অঞ্চলের এ ঘর থেকেই তাকে উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code