শিরোনাম
সাইবার বুলিংয়ের শিকার ডা.. সিনথিয়া:মানসিক চাপ সামলে দিচ্ছেন চিকিৎসাসেবা সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ‎প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজের কাজ না করে, বিভিন্ন নাটক সাজিয়ে পার করছে সময় দখল হওয়া খেলার মাঠ দ্রুত অবমুক্ত করা হবে শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সিলেটে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন, জড়িতদের গ্রেপ্তার চান সুমন ইউকে ওয়ার্ক পারমিট ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়: হাফিজ মাছুম আহমদ দুধরচকী ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার তিনদিন পর কিশোরীর মর্মান্তিক মৃত্যু গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটের সড়ক দূর্ঘটনায় প্রাণগেল ৪জন ছাত্রলীগ কর্মী

সিলেট প্রতিনিধি / ৪২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

Manual2 Ad Code

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাংপানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

নিহত চারজন হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। তারা জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল।

তারা জানান, ওই চারজন রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর থেকে একটি প্রাইভেটকারে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি ব্রিজের নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে প্রাইভেটকার থেকে তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে রাতেই মরদেহগুলো হাসপাতাল থেকে তাদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ গভীর দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস দিনার, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ ছাড়া শতশত ছাত্রলীগ কর্মী হাসপাতালে জড়ো হন। এ সময় হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code