শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীন ৪৪৭ টি পরিবার পেলো ঘরের চাবি ও দলিল

শেখ আবুমুছা / ৫৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

Manual2 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual3 Ad Code

“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

Manual7 Ad Code

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন অস্ত্র প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে মোট ২৬ হাজার ২২৯টি একক গৃহ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ৪৪৭টি গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code