শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জগন্নাথপুরে জাতীয় পার্টির প্রতিবাদসভা

রনি মিয়া / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

 জগন্নাথপুর প্রতিনিধি :

Manual6 Ad Code

জ্বালানি তেল সহ দ্রব্যমৃল্য উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার বিকেল ৫ টায় স্থানীয় পৌর পয়েন্টে এ প্রতিবাদ কর্মসৃচী পালিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রফিক উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক এরশাদ মিয়া, জাপা নেতা ফয়জুর রহমান, আরব আলী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান মোঃ ঝুনু মিয়া, উপজেলা জাতীয় পার্টির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাহার, জাপা নেতা ছোরাব আলী, সামছুল হক, পৌর জাতীয় পার্টি নেতা মোঃ আমীর আলী, আব্দুর রহমান, মোস্তফা মিয়া, উপজেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক সাংবাদিক মোঃ রনি মিয়া সহ অনেকেই।
বক্তারা বলেন জালানি তেল সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে।
সরকার যদি জনগণের ভাষা বুঝতে না পারে তাহলে তাদেরকে চরম মৃল্য দিতে হবে।
বক্তারা বলেন জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলে জনগণ শান্তিতে ছিল বলেই সেই স্বর্নযুগে মানুষ পূনরায় ফিরে যেতে চায়।
বক্তারা দেশ ও জনগনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচী পালনের জন্য দলীয় নেতা-কর্মী সহ জনগণের প্রতি আহবান জানান।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code