শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

হাবিবুর রহমান খান / ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি:

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে পূর্ব পরিকল্পিতভাবে ধারোলে অস্ত্র দিয়ে ফিল্মি স্টাইলে দিনে দুপুরে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রাণে হত্যার চেষ্টা‘র প্রতিবাদে এবং অবিলম্বে সন্ত্রাসীদের এ ঘটনায় হামলার মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার জেলার জুড়ীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৭ আগষ্ট ) বিকেলে জুড়ী চৌমুহনীতে জুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি অবজারভার প্রতিনিধি মনিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা উপজেলা ইউনিটের সভাপতি ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, সহ সভাপতি ও দৈনিক আমাদের সময় কমলগঞ্জ প্রতিনিধি শাব্বির এলাহী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দেশ বাংলার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এম সামছুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দ্যা ডেইলি অবজারভার কমলগঞ্জ প্রতিনিধি সালাহ উদ্দিন শুভ, দৈনিক সকালের সময় কমলগঞ্জ প্রতিনিধি সাদিকুর রহমান সামু, দৈনিক দেশ রূপান্তর কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য রাকেল আনসারী, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন জুড়ী প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দৈনিক সিলেট মিরর জুড়ী প্রতিনিধি হাবিবুর রহমান খান, সমাজ চিত্রের সম্পাদক ও প্রকাশক আব্দুস সবুর, জেটিভি জুড়ী প্রতিনিধি মাহফুজুল ইসলাম, জুড়ীর সময়ের রিপোর্টার মুজাহিদুল ইসলাম, সিলেট বিডি নিউজ ২৪ লাইভের সহ বার্তা সম্পাদক আদনান চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

সভায় বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল বাছিত খানকে পূর্ব পরিকল্পিত ভাবে একটি মহল পেশাদার খুনি ভাড়া করে প্রকাশ্যে দিবালোকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের উবাহাটা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code