শিরোনাম
শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় ৪ হারানো মোবাইল উদ্ধার,মালিকদের কাছে হস্তান্তর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঞার ইন্তেকাল
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বম্ভরপুরে রাস্তা নয় যেন মরণ ফাদঁ

সুহেল আহমেদ সাজু / ৫৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

Manual7 Ad Code

 তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual7 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা ১০০মিটার ব্রিজ হতে শক্তিয়ারখলা বাজার হয়ে গ্রাম পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় ও বিগত বন্যায় রাস্তায় খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।বিশ্বম্ভরপুরে রাস্তা নয় যেন মরণ ফাদঁ

Manual6 Ad Code

একটু বৃষ্টি হলেই ছোট-বড় গর্তে জমে থাকে পানি,দেখলে মনে হয় জলাশয়। রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তি এবং দূর্ঘটণা শিকার হচ্ছেন। এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই আবার পঙ্গুত্ব বরণ করেছেন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে রাস্তাটির বিভিন্ন জায়গা ঘুরে দেখাযায়, অসংখ্য স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দ। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।বিশ্বম্ভরপুরে রাস্তা নয় যেন মরণ ফাদঁ

ফলে জেলা শহরের সাথে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে। তাছাড়া বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দূর্ঘটনায় পতিত হয়ে হতাহতের বেড়েই চললেও কর্তৃপক্ষ উদাসীন। যেন দেখার কেউ নেই। রাস্তাটি এখন মরণ ফাদেঁ পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা সন্তান ও আওয়ামী লীগের ত্যাগী নেতা মোঃ জামাল হোসেন জানায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করছে গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে। তবে রাস্তার করুণ দশায় জনজীবনে বিঘ্ন ঘটছে। মোটরসাইকেল সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ জানায় এই রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাতায়াত করাটা ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় সময় দুর্ঘটণা ঘটছে। অটো রিকশাচালক সমিতির সভাপতি মোঃ মনির হোসেন বলেন রাস্তায় গর্তের কারণে যাত্রী রা অটোরিকশায় উঠতে চায় না। খুব ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। ফলে আয় রুজি কম হয়।
রাস্তাটি মেরামতের বিষয়ে জানতে চাইলে বিশ্বম্ভরপুর উপজেলা প্রকৌশলী মোঃ মকলেছুর রহমান সরদার বলেন, জনগুরুত্বপুুর্ণ রাস্তাটির পুর্ণ সংস্কার কার্যক্রম প্রক্রিয়াধীন। খুব তারাতারি সংস্কার কাজ শুরু হবে আশা রাখি।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদি উর রহিম জাদিদ জানান, আমার জানানেই তবে আমি বিস্তারিত জেনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

Manual6 Ad Code

সোহেল আহমদ সাজু
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
০১৭১০-৩৪১৭৪৮
১৩/০৯/২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code