শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’

সিলেট নিউজ ডেস্ক / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

Manual1 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করাই একজন প্রকৃত সাংবাদিকের প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপ-সাংবাদিকতা এবং সাংবাদিক পরিচয়পত্র (কার্ড) বাণিজ্যের অভিযোগ ক্রমেই বাড়ছে, যা প্রকৃত সাংবাদিকতা ও গণমাধ্যমের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্র ও সচেতন মহলের অভিযোগ, কিছু ব্যক্তি ও অনলাইনভিত্তিক গণমাধ্যমের নামে অর্থের বিনিময়ে সাংবাদিক পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে। সাংবাদিকতার ন্যূনতম জ্ঞান, প্রশিক্ষণ কিংবা অভিজ্ঞতা না থাকা ব্যক্তিদেরও টাকার বিনিময়ে সাংবাদিক কার্ড দিয়ে ‘সাংবাদিক’ বানানো হচ্ছে। ফলে প্রকৃত সাংবাদিকদের পাশাপাশি অসংখ্য অযোগ্য ব্যক্তি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে বিচরণ করছেন।

Manual2 Ad Code

অভিযোগ রয়েছে, একই উপজেলায় একটি পত্রিকার একাধিক প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। এমনকি একই পত্রিকার নামে একাধিক ব্যক্তির হাতে সাংবাদিক পরিচয়পত্র দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে এসব কার্ডধারী ব্যক্তি সংবাদ সংগ্রহের পরিবর্তে বিভিন্ন অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এতে সাধারণ মানুষের কাছে সাংবাদিকতা পেশার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কিছু তথাকথিত সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করেন। কেউ কেউ আবার সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগেও অভিযুক্ত। এসব কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে।

সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, সাংবাদিকতা কোনো ব্যবসা নয় এবং সাংবাদিক পরিচয়পত্র কোনো বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না। অর্থের বিনিময়ে সাংবাদিক কার্ড বিতরণ বন্ধে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান, তথ্য অধিদপ্তর এবং সাংবাদিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন।

তারা আরও বলেন, প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে যাচাই-বাছাই প্রক্রিয়া কঠোর করতে হবে এবং সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় অপ-সাংবাদিকতার বিস্তার গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও দুর্বল করে দিতে পারে।

Manual4 Ad Code

সচেতন মহলের দাবি, সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং ভুয়া সাংবাদিক ও কার্ড বাণিজ্য বন্ধে প্রশাসনের নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code