শিরোনাম
জগন্নাথপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প *6th Annual Isaal-e-Sawab Mahfil of Allama Dubagi Sahib Qiblah Rahimahullah held in London* ​বানারীপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল সার্টিফিকেটসহ নানা অনিয়মের অভিযোগ জননিরাপত্তা ও আতঙ্কের ছায়া: মাদকের বিস্তার ও প্রতিকার মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বনাথকে মডেল পৌরসভায় ঢেলে সাজাতে চাই মেয়রপ্রার্থী মুহিবুর রহমান

রাজা মিয়া / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

বিশ্বনাথ সিলেটঃ

Manual2 Ad Code

আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়রপদে নির্বাচন করছেন দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান।

Manual6 Ad Code

নির্বাচনে নিজের কথা জানান দিয়ে নবগঠিত বিশ্বনাথ পৌরসভা কে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় ঢেলে সাজাতে চান। তিনি বলেন,ইচ্ছে থাকলে যে কেউ সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে পারে। সে পরিসর ছোট কিংবা বড় হউক সেটা কোন বিষয় নয়।

Manual8 Ad Code

আমি পৌরসভাকে ঢেলে সাজানোর জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। ২রা নভেম্বর যদি পৌরবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সততা ও নিষ্ঠার সাথে এলাকার রাস্তাঘাট মেরামত ও নতুন পাকাকরণ, মহিলা ডিগ্রি কলেজসহ কয়েকটি মহিলা কলেজ স্থাপন, প্রশাসনকে দালালমুক্ত করণ, গলাকাটা ট্যাক্স থেকে পৌরবাসীকে মুক্তি দিয়ে সঠিক ট্যাক্স আদায় করে জনগণের কাজেই তা ব্যয় করার উদ্যোগ গ্রহনের পাশাপাশি গরীব-অসহায়-বঞ্চিত মানুষের অধিকার ও প্রাপ্য বিচার সুনিশ্চিত করব।

তিনি আরও বলেন, আমি চিরকাল বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আসছি, যথদিন বেঁচে থাকব ততদিন তা করেও যাব। তবে সব দলের ও মতের মানুষের ভালবাসা নিয়ে যেভাবে আমি প্রথম ও দ্বিতীয় বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলাম, আশাকরি এবার তার চাইতেও বেশি উৎসাহ-উদ্দিপনায় পৌরবাসী আমার বিজয় নিশ্চিত করতে কাজ করে যাবেন। কারণ আমি কোন দিন জনগণের সম্পদ লুটপাট করে খাইনি, খাবও না। সহনশীল ও সুন্দর পরিবেশে নির্বাচন করতে চাই, উৎসবমুখর পরিবেশ থাকলে মানুষ নিজেদের অধিকার বাস্তবায়নের জন্য আশা করি আমাকে নির্বাচিত করবেন। আর আমি নির্বাচিত হলে সরকারি বরাদ্ধের পাশাপাশি প্রবাসী ও এলাকার বিত্তবানদের সহযোগীতা নিয়ে অবহেলিত ও বঞ্চিত বিশ্বনাথকে একটি মডেল এলাকায় রুপান্তরিত করতে পারব বলে আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code