শিরোনাম
আল্লামা ইকবাল পিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন শ্রীমঙ্গলের কৃতীসন্তান আবেদ আহমেদ পশ্চিম ঠাকুরের মাটিতে শোকের ছায়া, না ফেরার দেশে নুর মিয়া আমি আ. লীগের প্রথা বিরোধী লেখক , বিশেষ করে দলীয় সিদ্ধান্ত গুলো সবই ভুল,যাকে বলে জনবিরোধী না ফেরার দেশে চলে গেলেন পশ্চিম ঠাকুরের মাটির প্রবীণ মুরব্বি হাজী আব্দুল ওয়াহিদ চৌধুরী মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ বানারিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন, প্রধান অতিথি ছিলেন এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু কবিতা:কবি আল্লামা ইকবাল ভূয়া ঠিকানায় নোটিশ, ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিল, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিবন্ধন অধিদপ্তরের বিরুদ্ধে আইনি নোটিশ,,,, ৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি, হাইকোর্টে রিটের হুঁশিয়ারি কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়!
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের মাতম, দাফন সম্পন্ন

রনি মিয়া / ৫৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

 জগন্নাথপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন এরঁ মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্না-আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

সদা হাসি উজ্জল সবার প্রিয় নেতার এমন মৃত্যুতে শোকে নির্বাক হয়ে গেছেন নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বার বার নির্বাচিত জনপ্রতিনিধি আকমল হোসেন, পরিচ্ছন্ন, ত্যাগী ও সৎ রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন।

আকমল হোসেন গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সন্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে সোমবার রাত সাড়ে ১২ টায় তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Manual7 Ad Code

সেখানে রাত দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন।

সেখান থেকে মঙ্গলবার সকালে সিলেটের বাসায় মরদেহ নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা ঘটে। সিলেটের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট নায়েবপুল জামে মসজিদে জানাযা শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ জগন্নাথপুর আনা হয়। আকমল হোসেন ১৯৯৮ সালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ২০১৪ সালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

Manual1 Ad Code

সর্বশেষ গত ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি আবারও সভাপতি নির্বাচিত হন। তিনি একজন সৎ,পরিচ্ছন্ন নির্ভিক ধৈর্যশীল আপাদমস্তক সজ্জন রাজনীতিবীদ ছিলেন। তাঁকে দেখতে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী সহ সাধারন জনতা ভিড় করেন উপজেলা পরিষদের সামনে।

Manual4 Ad Code

বিকাল ৪ টা ১৫ মিনিটে উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

Manual3 Ad Code

জানাযায় প্রায় কয়েক হাজার নেতাকর্মী সহ সাধারন জনসাধারন উপস্থিত ছিলেন। তিনি মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক তালেব আলীর সন্তান আকমল হোসেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাচঁ ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্নিয়স্বজন রেখে গেছেন। ১৯৯৮ সালে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি টানা দ্বিতীয়বারের মতো মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

সে সময় ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের শাসনামলে তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে গোল্ড মেডেল পান। আকমল হোসেনের মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী পালন করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ।

শোক কর্মসুচীর মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই তিন দিন শোক কর্মসুচী পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code