শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘বন্দে ভারত’ এক্সপ্রেসের শুভারম্ভ।

SATYAJIT DAS / ১৫৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

সিলেট আন্তর্জাতিক ডেস্ক:

Manual8 Ad Code

ভারতের বহুল প্রতীক্ষিত হাওড়া-এনজেপি ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের শুভারম্ভ হলো। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত বারোটার পর থেকে যাত্রীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা খুলে দেয় রেল কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

ভারতের ‘বন্দে ভারত’-এর টিকিট সংরক্ষণ শুরুর ঘোষণার পরপরই যাত্রীদের থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। প্রথম কয়েক ঘণ্টাতেই অর্ধেক আসনের বেশি সংরক্ষণ হয়ে গিয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে হাওড়া-এনজেপি ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়া এবং এনজেপি-র মধ্যে তিনটি স্টেশনে থামবে ‘বন্দে ভারত’। সেগুলি হল বোলপুর,মালদহ এবং বিহারের বারসই।

রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী,হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চেয়ার কারে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া ১৫৪৩ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া ২৮০৩ টাকা। এর পাশাপাশি চেয়ার কারে হাওড়া থেকে বোলপুরের ভাড়া ৬২৮ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১১৫০ টাকা। চেয়ার কারে হাওড়া- মালদহ ভাড়া ৯২৯ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১৭৫৩ টাকা। সপ্তাহে বুধবার দিনটি ছাড়া রোজই চলবে ট্রেনটি। বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়ার সঙ্গেই খাবারের দামও ধরা থাকবে বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। রেলের দেওয়া তথ্যানুযায়ী,শৌনক দাস নামে এক যাত্রী হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম টিকিটটি বুক করেন।

Manual8 Ad Code

 

সিলেট নিউজ/ভারত/এক্সক্লুসিভ/এসডি.

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code