শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কৃষকরা এদেশের প্রাণ, কৃষি সম্মানের পেশা -এমপি তৌফিক

Coder Boss / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহম্মদ তৌফিক বলেন, কৃষকরাই এদেশের প্রাণ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

৭ জানুয়ারি/২৩ শনিবার বিকালে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাড়াইল উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি তৌফিক এ কথা বলেন তিনি।

Manual1 Ad Code

দেশে কৃষকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারির সময় এদেশের মানুষেরা বুঝেছেন কৃষির গুরুত্ব এবং কৃষকের ভূমিকা কি। তিনি আরও বলেন, কৃষকেরা অত্যন্ত সম্মানের পাত্র এবং কৃষি সম্মানের পেশা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এ কথা বিবেচনা করেই বর্তমান সরকার কৃষকদের উৎপাদিত ধানসহ বিভিন্ন ফসলের নেয্য মূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান সরকার কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ধানের বীজ, ফলের বীজ, সার, নগদ টাকা ও কৃষি সামগ্রী প্রণোদনা হিসেবে বিতরণ করে কৃষকদেরকে উৎসাহিত করেছে। কাজেই এদেশের কৃষকেরা এখনো অনেক ভালো আছেন। আর তাই কৃষকরা ভালো থাকলেই,দেশও ভালো থাকবে।

Manual1 Ad Code

কৃষক লীগের নেতা কর্মীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শুধু কৃষকলীগের নেতা হয়ে বসে থাকলেই চলবে না। কৃষকদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। কৃষকরা আমাদের জাতি এবং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

বৈশ্বিক অর্থনীতির দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, করোনাকালে বিশ্বের অনেক দেশ খাদ্যের যোগান দিতে গিয়ে হিমশিম খেয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল বলেই আমাদের তেমন কোন সমস্যা হয়নি।

এর আগে জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ তাড়াইল উপজেলা কৃষকলীগের সম্মেলনের উদ্বোধন করেন।

Manual2 Ad Code

উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা ,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি, সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক দীপক দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাসেম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাংবাদিকবৃন্ধ প্রমুখ।

 

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code