শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে মুক্তিযোদ্ধাদের মাঝে সংসদ সদস্যের উপহার সামগ্রী বিতরণ

Coder Boss / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু
তাড়াইল উপজেলার ২২৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন।

Manual1 Ad Code

শুক্রবার ২৭ জানুয়ারি/২৩ তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হাই, তাড়াইল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য একে,এস জামান সম্রাট, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক ভুঁইয়া রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূইয়া আসাদ, ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

Manual5 Ad Code

জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা হলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে দেশের স্বাধীনতার যুদ্ধে তারা মুক্তি পাগল দুর্দান্ত সৈনিক। মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজী রেখে যুদ্ধ করেছে। তাদের জন্যই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। আগামী দিনে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” সেই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পরিশেষে তিনি মুক্তিযুদ্ধে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code