শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Coder Boss / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আজ ১২ই ফেব্রুয়ারী ২০২৩ জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। ১৯৮২ সালের এই দিনে এ দেশের বিশিষ্ট-প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন এর নেতৃত্বে ঢাকার কমলাপুরে সাপ্তাহিক নবজাগরণ অফিস থেকে পথচলা শুরু। একে একে ৪২টি বছর পিছনে ফেলে এই সংস্থা রচনা করেছে এক গৌরবময় ইতিহাস। এই ইতিহাস অগ্রগতি, সমৃদ্ধি, সাফল্য আর ঐতিহ্যের ইতিহাস। একটি গঠনমুলক গণতান্ত্রিক সাংবাদিক সংগঠন হিসেবে, একটি একক ও অনন্য অনানুষ্ঠানিক সাংবাদিক শিক্ষা,গবেষণা ও কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা দেশের হাজার হাজার সংবাদকর্মীর মনে জায়গা করে নিয়েছে তার স্থায়ী আসন। বর্তমানে সারা দেশে এই সংস্থার সদস্য সংখ্যা রয়েছে ১৬ হাজার। সৌদি আরব, জার্মান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রয়েছে এর শাখা কমিটি।

বাংলাদেশের অভ্যুদয়ের পর একটি স্বাধীন দেশের সর্বস্তরের সাংবাদিক সমাজের একক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা। এর আগে পত্রিকা কেন্দ্রে কর্মরত সাংবাদিক এবং জেলা ও থানা সদরে কর্মরত সাংবাদিকদের কোন একক সংগঠনের অস্তিত্ব ছিলো না। তাই গত ৪২ বছরে জাতীয় সাংবাদিক সংস্থা একটি অনন্য বৈশিষ্ট্য মন্ডিত সংগঠন হিসেবে সর্ব মহলে স্বীকৃতি পেয়েছে।

Manual7 Ad Code

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ বছর পূর্তি উপলক্ষে রাজধানীসহ দেশের সকল জেলা-উপজেলা সদরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের তাড়াইলেও এর ব্যতিক্রম হয়নি।

Manual8 Ad Code

“সকল সাংবাদিকদের আস্থা-জাতীয় সাংবাদিক সংস্থা” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিটের পক্ষ থেকে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায়
জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিটের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ জুয়েল এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম পলাশ সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা কমিটি।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল্লাহ ইবনে শাহজাহান সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা কমিটি, দেলোয়ার হোসেন সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা কমিটি, গিয়াস উদ্দিন লাকি সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা আওয়ামিলীগ, ইকবাল হোসেন তারিক চেয়ারম্যান রাউতি ইউনিয়ন পরিষদ, হুমায়ুন কবির সেকেন্ড অফিসার তাড়াইল থানা, মতিউর রহমান সিনিয়র শিক্ষক জাওয়ার উচ্চ বিদ্যালয়,জহিরুল ইসলাম জীবন প্রভাষক করিমগঞ্জ সরকারি কলেজ, মিজানুর রহমান সিনিয়র সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট, মোঃ আবু কালাম সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট, গণমাধ্যম কর্মী প্রমুখ।

 

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code