শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে সরকারি নীতি অমান্য করে জলমহালে সাব-লীজ: চুক্তি অস্বীকারে আদালতে মামলা

Coder Boss / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩

Manual4 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে সুনাই বিল জলমহাল ইজারা নিয়ে চুক্তি বিজ্ঞ তাড়াইল সহকারী জজ আদালত, কিশোরগঞ্জে মামলা করেছেন সেকান্দরনগর ৪৭নং নিবন্ধনকৃত মাইজপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যগণ।

জানা যায়, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা ধলা ইউনিয়নের সেকান্দরনগর মৌজায় অবস্থিত সুনাই বিল জলমহালটি সরকারি বিজ্ঞপ্তি মারফত ১৪২৯ হতে ১৪৩১ বাংলা সনের জন্য তিন বছর মেয়াদে ইজারা গ্রহণ করে উপজেলার সেকান্দরনগর নয়াপাড়া গ্রামের সুনাই মৎস্যজীবি সমবায় সমিতি। সমিতিটি ইজারা নেওয়ার পর জলমহালে মাছ চাষ, কাঠা, বাঁশ, নৌকা ও মাছের পোনা ইত্যাদি ক্রয়ের জন্য টাকার প্রয়োজন হওয়ায় ৭ আনা শেয়ার বিনিময়ে পার্শ্ববর্তী সেকান্দরনগর মাইজপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আজিজুল ৫ আনা, একই এলাকার মৃত ইদ্রিছ আলী ইদুর ছেলে তহুর মিয়া ১ আনা ও সাদেক আলী ভান্ডারীর ছেলে রায়হান ১ আনা হিস্যায় গত ১৫ মে ২০২২ তারিখে তিন ফর্দ কার্টিজে চুক্তি করে।

Manual7 Ad Code

মামলা সূত্রে জানা যায়, অত্র চুক্তির প্রথম বছর উল্লেখিত বিলের ৭ আনা শেয়ার বুঝিয়ে দিলেও দ্বিতীয় বছর উক্ত শেয়ার অস্বীকার করে সুনাই মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ কালাচান মিয়া। শেয়ার নেওয়া তিনজন বিভিন্নভাবে আলাপ আলোচনায় বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় বিজ্ঞ তাড়াইল সহকারী আদালতের স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। মামলা নং-৪৬/২০২৩ সন অন্য, তারিখ- ১৪-০২-২০২৩।

Manual5 Ad Code

সরেজমিনে জানা যায়, সুনাই মৎস্যজীবি সমবায় সমিতিটি বিগত ১৪২৬ বাংলা সন হতে ১৪২৮ সন পর্যন্ত উপজেলা কার্যালয় হইতে সুনাই বিল জলমহাল ইজারা পায়। কিন্তু তখনো সমিতিটি মাছ চাষ, কাঠা, বাঁশ, নৌকা ও মাছের পোনা ইত্যাদি ক্রয়ের জন্য ধলা ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতি ৫ আনা ও সেকান্দরনগর মাইজপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি ৫ আনা এবং মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলামকে ১ আনা শেয়ারে চুক্তিবদ্ধ হয়ে ইজারা মেয়াদ সম্পন্ন করে।

সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি-২০০৯ এ উল্লেখ রয়েছে কোন মৎস্যজীবি সংগঠন বা সমিতি তাদের নামে লীজকৃত জলমহাল কোন অবস্থাতেই সাবলীজ অথবা অন্য ব্যক্তি/গোষ্ঠীকে হস্থান্তর করতে পারবে না এবং অন্য কোনো উপায়ে তা ব্যবহার করতে পারবেনা। যদি তা করে থাকে তাহলে জেলা প্রশাসক উক্ত লীজ বাতিল করে দিবেন এবং জমাকৃত লীজমানি সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করবেন। উক্ত লীজ গ্রহিতা মৎস্যজীবি সংগঠন/সমিতি পরবর্তী বছর জলমহাল বন্দোবস্ত সংক্রান্ত কোনো আবেদন করতে পারবে না।

এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি লুবনা শারমিন বলেন, সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি-২০০৯ আইন অনুযায়ী কোন জলমহাল লীজ নেওয়ার পর সাব লীজ বা কোন ব্যক্তি/গোষ্ঠীকে হস্থান্তর করার বিধান নেই। সুনাই বিল জলমহালটি যদি এরকম আইন-বর্হিভুত কোনো কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code