শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে তালজাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাউল দেয়াতে ব্যাপক অনিয়ম-তথ্য সংগ্রহে সংবাদ কর্মীদের উপর চেয়ারম্যানের হামলা

সিলেট নিউজ ডেস্ক / ৬৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায় অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থব্যক্তি/পরিবারের মাঝে শুরু হয়েছে চাল বিতরণ। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ১নং তালাজাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ২’শ ৭৪টি পরিবারে ৩২৭৪০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। তবে মাথা পিছু ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও তালজাঙ্গা ইউনিয়নের আকুবপুর, শাহবাগ, লাখপুর, চিকনী, কার্তিকখিলা, বান্দুলদিয়া ও আউজিয়া গ্রামের অতিদরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থব্যক্তি/পরিবারের মাঝে ৭ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চাল পাওয়া কার্তিকখিলা গ্রামের হোসনেআরা ও শাহবাগ গ্রামের জুলেখা বলেন, কোন মেশিন বা পাল্লা-পাথর দিয়ে ওজন না দিয়ে মনগড়া বালতিতে করে চাল দেওয়া হয়েছে। এতে কেউ সাত কেজি, সাড়ে সাত  কেজির বেশি চাল পাননি।

এসব অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে দেখা যায়, ছোট্ট একটি বালতির বেশি অর্ধেক করে চাল দেওয়া হচ্ছে। চাল নেওয়া কয়েকজন ব্যক্তির চাল মেশিনে মেপে দেখা যায়, কোনো ব্যাগে সাত কেজি, কোনো ব্যাগে সাড়ে সাত কেজি চাল রয়েছে। ট্যাগ অফিসারের সামনেই এসব চুরি হতে দেখা যায়। তাছাড়াও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বারের ভাইয়ের হাতে ৫০টি চাউলের স্লীপ পাওয়া যায়।

এ ব্যাপের তালজাঙ্গা ইউনিয়নে নিয়োজিত ট্যাগ অফিসার রাব্বিকুল আলম বলেন, ৩০ কেজি বস্তাতেই ২৯ কেজি চাল আছে। তাই হয়তো কিছু কম হচ্ছে। আপনার সামনেই এতবড় চুরি হচ্ছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখানে ওজন দেওয়ার যন্ত্র নেই।বালতিতে করে অনুমানে চাল দেওয়া হচ্ছে। তবে বেশি কম হওয়ার কথা না।

Manual6 Ad Code

১নং তালাজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভূঞাকে জিজ্ঞাসা করিলে, তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে তার লোকদের বলেন, এই সংবাদ কর্মীদের বেধে রাখ। চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাল এভাবেই দিব কি করিস কর। আমার পিছনে কে আছে জানিস? ইউনু বা উপজেলা চেয়ারম্যানও আমার কিছু করতে পারবে না। তুরা আমার নামে যা পারিছ লিখ। তিনি আরও বলেন, টাকা দিলে সব মেনেজ করা যায়। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হামলা করার চেষ্টা করে।

Manual7 Ad Code

১নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব আতহার উদ্দিন খান বলেন, আপনারা আসাতে চেয়ারম্যানের মাথা গরম হয়ে গেছে। তাই তিনি আপনাদের উপর চড়াও হয়েছে। আমি বিষয়টি নিয়ে পরে কথা বলছি।

উপজেলা চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম ভূইয়া শাহিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সরকারি জিনিস সরকারি নীতিমালা অনুযায়ী বিতরণ করতে হবে। এব্যাপারে আমার পক্ষ থেকে মৌখিকভাবে সকল ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া আছে। কোনক্রমেই যেন ১০ কেজির কম না হয়। এটা গরিবের হক। তারা যেন ন্যায্য চাল বুঝিয়া পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন বলেন,  চাল কম দেওয়ার কোন সুযোগ নাই। এ ব্যাপারে প্রত্যেক চেয়ারম্যানদের কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে। কোনো ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code