শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিএমএসএস সিলেটের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

সিলেট নিউজ ডেস্ক / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

৭১ টেলিভিশনের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম জামালপুর জেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম হত্যা ও বিএমএসএস নেতৃবৃন্দ সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, সাজানো মিথ্যা মামলা হামলা প্রতিবাদে বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও দৈনিক ভাটি বাংলা প্রধান সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হিউম্যান রাইট ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন খান, বিএমএসএস কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হানিফ, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার সিলেট প্রতিনিধি সুনির্মল সেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাসস প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল – হেলাল, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা সাধারন সম্পাদক আলহাজ্ব তারা মিয়া, বিএমএসএস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মোহন আহমেদ, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি খালেদ মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব বক্ত চৌধুরী, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব’র সহ সভাপতি মোশাররফ হোসেন খান, ভাটি বাংলা মিডিয়া গ্রুপ লিমিটেড এর মেনেজিং ডাইরেক্ট ও বিভাগীয় সমাজ কল্যাণ সম্পাদক শাহ জাহান সিরাজ, ডাইরেক্টর রেদোওয়ান মাহমুদ চৌধুরী, ডাইরেক্টর আব্দুল গফফার, উপকূল মানবাধিকার এর সাবেক চেয়ারম্যান তালুকদার মোঃ মকবুল হোসেন, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার চৌধুরী, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক ভোরের সময় সিলেট প্রতিনিধি ফয়সল কাদির, সমাজ কর্মী নাজমা খান আরজু, সহ-সম্পাদক শামছুর রহমান যাবেদ, সহ-সম্পাদক আব্দুল মুকিত, শিল্প ও বানিজ্য সম্পাদক আক্তার হোসেন, বিমএসএস সিলেট বিভাগীয় সহকারী সম্পাদক ফোজায়েল আহমদ, সহকারী সম্পাদক মো: নুরুল আমিন, সহ দপ্তর সম্পাদক রাহাদ আহমেদ আরিফ, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ শহীদ আহমেদ খান, কাওছার আহমেদ, বিএমএসএস সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো: ফয়সাল মাহবুব, দৈনিক খবরপত্র প্রতিনিধি মো: ইউসুফ, সিলেট বিভাগ বিএমএসএস নির্বাহী সদস্য এনাম উদ্দীন সামী, মো: লিমন আহমদ প্রমূখ সহ বৈরী আবহাওয়া সত্ত্বেও বিপুল সাংবাদিক ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন – স্বাধীকার আন্দোলনে নেতৃত্বদানকারী দল ক্ষমতায় থাকা সত্বেও স্বাধীন সাংবাদিকতার প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে, সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যে মামলা, হামলা ও খ্যনের ঘটনা ঘটে চলছে। আমরা জামালপুর এর বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অবিলম্বে দায়ী সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রত বিচার ট্রাইব্যুনালে বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে করে কোন দুর্নীতিবাজ লুটেরা ও সন্ত্রাসীরা জাতির দর্পন সাংবাদিকদের উপর  হামলা করার সাহস না করতে না পারে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code