শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের মানববন্ধন

সিলেট নিউজ ডেস্ক / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি :

Manual7 Ad Code

সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও তাদের সুরক্ষায় নেই কোনো আইন। সরকার সাংবাদিকদের বিভিন্ন সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও নেই তার কোনো বাস্তবায়ন। সাংবাদিকদের মূলনীতি নিরপেক্ষতা, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকা। তবে এক্ষেত্রে তাদের নেই কোনো স্বাধীনতা। শুধু তাই নয়, কোনো সরকারের আমলেই সুরক্ষিত নয় তারা।

রোববার (১৮ জুন ২৩) সকাল ১১টায় মিরপুর-১, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে বাংলা নিউজ২৪’র জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভি’র বকশিগঞ্জ থানা সংবাদদাতা সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম’র খুনীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদন্ড প্রদানের দাবীতে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল সদস্য, সচেতন নাগরিকসহ অন্যান্য সাংবাদিকরা।

বক্তারা বলেন, ২০২০ সালে সাংবাদিক কাজল নিখোঁজ হলো, ৫৪ দিন পর তাকে আটক দেখালো আইনশৃঙ্খলা বাহিনী। তাকে হ্যান্ডকাফ পরিয়ে প্রকাশ্যে আনা হলো। অথচ আমাদের সহকর্মী নাদিম ভাইকে যারা পিটিয়ে মেরে ফেললো তাদের হ্যান্ডকাফও পরানো হয়নি। সাংবাদিকরা সবসময়ই অবহেলিত, সব সরকার প্রতিশ্রুতি দিলেও কোনো সরকারের আমলেই আমরা নিরাপদ নয়। আমরা দ্রুত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম’র খুনীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদন্ড প্রদানে জড়িতদের বিচার চাই।

Manual7 Ad Code

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ইমন, ও সাজেদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ ভূঁইয়া কামরুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী মুবিন, সহ সাংগঠনিক সম্পাদক এস এম আর শহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন তালুকদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জীবন, সাপ্তাহিক আশ্রয় পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম সবুজ, দৈনিক ইত্তেফাক পত্রিকার সহ সম্পাদক তুষার, দৈনিক খোলা কাগজের স্টাফ রিপোর্টার রাজু আহমেদ, সাংবাদিক আবদুস সালাম মিতুল, সাংবাদিক আবু সাইদ, সাংবাদিক নজরুল ইসলাম, সহ অন্য সাংবাদিকরা।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code