শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্বেচ্ছাসেবী সংস্থা “প্রিয়ভূমি তাড়াইল’র” উদ্যোগে অসহায়দের মাঝে গোশত বিতরণ

Coder Boss / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩

Manual4 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এরই ধারাবাহিকতায় মানুষের কল্যাণে এগিয়ে এসে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয়ভূমি তাড়াইল”।

করোনাকালীন সময়ে সমাজের পিছিয়ে পড়া অস্বচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিল এ সংগঠনটি। তারই ধারাবাহিকতায় শুক্রবার ৩০ জুন/২৩ ঈদের ২য় দিনে গরীব অসহায় মানুষের জন্য কুরবানি আয়োজন করে “প্রিয়ভূমি তাড়াইল” স্বেচ্ছাসেবী সংগঠনটি।

তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের ১২৫ টি গ্রামের চারশত পরিবারের অসহায় মানুষের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এতে সংগঠনের সভাপতি মো. তাজুল ইসলাম সীমান্ত খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুম, অর্থ-সম্পদক নূর-উদ্দিন রেনু ও ফখরুদ্দিন আহমাদ এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন সমন্বয়কারী ও গ্রাম প্রতিনিধিগণ বৃষ্টি উপেক্ষা করে মানুষের বাড়িতে গিয়ে গোশত পৌঁছিয়ে দেন।

Manual8 Ad Code

গোশত বিতরণে উপস্থিত ছিলেন সানাউল হক বাবুল, শাহাবুদ্দিন ভূঁইয়া, মো: হাবিবুর রহমান, ওয়াসিম আকন্দ সোহাগ, আল-মামুন খান, আবুল কালাম, মো. ফরহাদ হাসান, আব্দুল্লা আল মামুন, ওমর ফারুকসহ প্রিয়ভূমি তাড়াইলের সদস্যরা।

Manual7 Ad Code

সংগঠনের উপদেষ্টা সানাউল হক বাবুল বলেন, সেচ্ছাসেবী সংস্থা প্রিয়ভূমি তাড়াইল সর্বদাই অসহায় গরীব মানুষের কল্যাণে কাজ করে যাবে। আমাদের এই মানবিক কাজ ধারাবাহিকভাবে সবসময় চলমান থাকবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code