শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

সিলেট নিউজ ডেস্ক / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু।

Manual3 Ad Code

আজহারুল ইসলাম জনি, (গাজীপুর প্রতিনিধি):

Manual8 Ad Code

গাজীপুরের টঙ্গীতে দেয়াল চাপায় তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হয়। নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনুমিয়ার ছেলে সবুজ (৩৫)।
এ ঘটনায় নয়ন (২৫) ও মাহাতাব (৩০) নামে আরও দুই শ্রমিক সাহ আরও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাহাতাবের অবস্থা গুরুতর বলে জানা গেছে।গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু।

Manual1 Ad Code

এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় জিনু মার্কেট এলাকায় সোনারগাঁও রোডে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করছিলেন প্রায় ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণ কাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী একটি প্লটের সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।

Manual6 Ad Code

এই ঘটনায়, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু।

Manual8 Ad Code

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমাদের উদ্ধারকাজ এখনো চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code