শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৪৬টি গৃহহীণ পরিবার

Coder Boss / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন আরও ৪৬ টি গৃহহীন পরিবার। মঙ্গলবার (৮আগষ্ট) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মোতালিব, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভূঁইয়া, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন জানান, বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই ৪৬টি পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। তিনি বলেন, দ্বিতীয় ধাপে তাড়াইল উপজেলায় ৪৬টি ঘর উপকারভোগীদের নিকট ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন চতুর্থ পর্যায়ের ২য় ধাপে সারাদেশে ২২ হাজার ১০১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ পাকা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার মধ্যে তাড়াইল উপজেলায় জমিসহ পাকাঘর পাবেন ৪৬ টি পরিবার। এর মধ্যে তালজাঙ্গা ইউনিয়নে ১৫টি, দামিহা ইউনিয়নে ১৪টি, তাড়াইল-সাচাইল ইউনিয়নে ১৪টি, রাউতি ইউনিয়নে ২টি এবং জাওয়ার ইউনিয়নে ১টি সহ মোট ৪৬টি অসহায় ভূমিহীন পরিবারের মধ্যে ২শতাংশ ভূমিসহ ঘর দেয়া হচ্ছে।

Manual4 Ad Code

ইতিমধ্যে নির্মানাধীন ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে নির্মিত ঘরের চাবি, জমির কবুলিয়ত-দলিল, নামজারী খতিয়ান, ডিসিআর এর কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করার সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। উল্লেখ্য: প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজে শতভাগ উন্নত মানের উপকরণ ব্যবহার করে আধুনিক ও দর্শনীয় গৃহ নির্মাণ, উপকারীদের সুবিধার জন্য প্রতিটি ঘরের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে এবং চলাচলের জন্য সুপ্রশস্ত রাস্তা, বিদ্যুত ও সুপেয় পানির ব্যাবস্থা করা হয়েছে।
ইতিমধ্যে সরকারের বিভিন্ন কাজের সঠিক বাস্তবায়নের জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে প্রশংসিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code