শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইলে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

Manual6 Ad Code

আল-মামুন খান, জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইলে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এসডিজি ইউনিয়ন কৌশল অংশীজনদের সাথে অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর/২৩) বেলা ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর এর সঞ্চালনায় ও উপজেলার চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড.বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,আরো উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর একাউন্টের রেজাউল করিম রেজা। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকার সমন্বয়কারী খাইরুল বাশার রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দামিহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়া,মাস্টার মতিউর রহমান সহ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উপজেলা শাখার পরিদর্শন কার্যক্রম সমন্বয়কারী রবীন্দ্র সরকার। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গ্রাম উন্নয়ন দলের নারী-পুরুষ এবং উজ্জীবক তথ্য বন্ধু ইয়ুথ লিডার্স সহ, নারী নেত্রী এতে অংশ গ্রহণ করে, তাদের মতামত পেশ করেন। তারা জানায়,তাদের একটি স্বপ্ন আছে, আদর্শ গ্রাম করার লক্ষ্যে তারা স্বেচ্ছায় ব্রতী হয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে যদি দি হাঙ্গার প্রজেক্ট নাও থাকে,তাহলে, তাদের অভিযান চলমান থাকবে এবং বেগমান থাকবে। অনুষ্ঠান শেষে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট, ড.বদিউল আলম মজুমদার, দামিহা ইউনিয়নের দামিহা গ্রামে চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code