শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে খেলাফত মজলিসের গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

এম এম আতিকুর রহমান / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

Manual6 Ad Code

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

দোয়ারাবাজার ২৩ সেপ্টেম্বর ২০২৩: খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক বলেন, এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। আলেম-উলামা সহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী এখনো কারাবন্দি, তাদের মুক্তি আজও দিচ্ছে না। যারা মুক্তি পেয়েছেন প্রতি মাসে কোর্টে হাজিরা দিতে গিয়ে তাদের বিড়ম্বনা ও হয়রানীর শেষ নেই। এভাবে মানুষের অধিকার খর্ব করে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করছে। জাতি এ থেকে মুক্তি চায়।

Manual2 Ad Code

তিনি আরো বলেন,এই ভোটারবিহীন সরকারের ক্ষমতায় থাকা এবং তাদের অধীনে নির্বাচন কোনোটিরই বৈধতা নেই। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।বেকার সমস্যা সমাধানকল্পে ও যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে হবে।
দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন,দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ,নিরপরাধ আলিম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি,ইসলামী শিক্ষা সম্প্রসারণসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. এ. এ তাওসিফ বলেন,আজ ধর্মশিক্ষা সংকোচনের যে পাঁয়তারা করা হচ্ছে,যে ইসলামী শিক্ষা মানুষকে সুনাগরিক বানায়,সেটিকে সর্বত্র বাধ্যতামূলক করতে হবে।

Manual6 Ad Code

আজ সকাল ১১টায় মা জননী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা শাখার গণ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান সরকারকে উদ্দেশ্য করে বলেন,শুধু উন্নয়ন উন্নয়ন মুখে বললে হবে না,উন্নয়ন হয়েছে দ্রব্যমূল্যের, তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।আপনারা তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আন্দোলন করেছিলেন। কিন্তু ক্ষমতার জোরে সেটি বাতিল করে আপনারাই সংকট সৃষ্টি করেছেন।তাই সংকটের সমাধান আপনাদেরকেই করতে হবে।

Manual3 Ad Code

খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, আলহাজ্ব মাওলানা আকিক হোসাইন,সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক,জেলা দাওয়াহ বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শ্রমিক মজলিসের আহবায়ক মাওলানা ফারুক আহমদ, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সিলেট কোতোয়ালি পশ্চিম থানা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ আব্দুর রহমান প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ সাবেক নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন রহ. এর স্মৃতিচারণ করে তাঁর মাগফিরাত কামনা করেন।

এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সহ সাধারণ মাওলানা নূরুল ইসলাম,দোয়ারা বাজার উপজেলা সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান, কাজী মাওলানা লুৎফুর রহমান,মাওলানা কামরুল ইসলাম,জিল্লুর রহমান,ছাতক পৌর সাধারণ সম্পাদক কে এম সোলাইমান তালুকদার, সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম বিন হক,মাওলানা নূর আহমদ মাসুম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান,হাফিজ সিদ্দিকুর রহমান, মাওলানা ফখরুল আমীন, মাওলানা ইউসুফ আলী, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মুতিউর রহমান,মাওলানা আসআদ আহমদ,ইফতেকার আহমদ,হাফিজ শাহীন আহমদ,মাওলানা আলা উদ্দিন রেদওয়ান,ছাত্র মজলিস উপজেলা সভাপতি এনামুল হক আলী প্রমূখ।

সমাবেশ পরবর্তী ৮ দফা দাবি আদায় ও ১৪ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ সফলে একটি বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code