শিরোনাম
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু ​ঢাকা উত্তর সিটি ১০ নং ওয়ার্ডে আগামী  দিনের উন্নয়ন ও সেবায় প্রতিশ্রুতিবদ্ধ  মো: বাবুল মিয়া রাজনীতির ভবিষ্যৎ বিলুপ্তির পথে, দেশে চলছে তৃমুখী লড়াই। দেশের উন্নয়ন যেন শুধুই স্বপ্ন আর গালগল্প *6th Annual Isaal-e-Sawab Mahfil of Allama Dubagi Sahib Qiblah Rahimahullah held in London* ​বানারীপাড়ায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল সার্টিফিকেটসহ নানা অনিয়মের অভিযোগ জননিরাপত্তা ও আতঙ্কের ছায়া: মাদকের বিস্তার ও প্রতিকার মৌলভীবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘ট্রি প্লান্টেশন কর্নার’ উদ্বোধন ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছকাপন কলেজ তালামীযের উদ্যোগে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জের তাড়াইলে আমনের বাম্পার ফলনের আশা

আল মামুন খান / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রোপা-আমন মৌসুমে কিশোরগঞ্জের তাড়াইলে আমন ধানের আবাদি বিস্তীর্ণ ফসলের মাঠ চারিদিকে সবুজের সমারোহে ঘেরা। দূর থেকে দেখে মনে হয়, আমন ধানে সবুজ শীতল পাটিতে বিছিয়ে রেখেছে প্রত্যন্ত অঞ্চলের সমতল ও অসমতল ভূমি। মৃদু হাওয়ায় ধানের সবুজ চারার গায়ে লেগে হেলেদুলে নাড়া দিচ্ছে। যেদিকে তাকানো যাচ্ছে, সেই দিকেই সবুজের বিস্তীর্ণ ফসলের মাঠ। সবুজ ধানে প্রকৃতি অপরূপ সাজে সেজেছে। আশ্বিনের নির্মল আকাশ ও সবুজের সমারোহে এ ধরা যেন নতুন রূপে আবির্ভূত হয়েছে।কিশোরগঞ্জের তাড়াইলে আমনের বাম্পার ফলনের আশা

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকার কর্তৃক বিনামূল্যে ধানের হাইব্রিড বীজ দেওয়ায় চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নে সাত হাজার ৫শত ৫৫
হেক্টর জমিতে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে সাত হাজার ৭শ’ হেক্টর জমি।
গত বছর রোপা-আমন ধানের আবাদ ছিল সাত হাজার চারশত ৩৫ হেক্টর জমি।

Manual7 Ad Code

সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর জমিতে তারা বিনা সেভেন ৮, হাইব্রিড বিধান -৭ ,২৮ ,২৯ ,৪৯, ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড, তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতের ধান রোপণ করছেন।

Manual4 Ad Code

উপজেলার রাউতি ইউনিয়নের আবদুল কাইয়ূম, লিটন মিয়া, মতি মিয়া, আবুল কালাম,
আবুল কাশেম সহ অনেকেই জানান, বাজারে ধানের দাম অধিক থাকায় এবছর বেশি আমন ধান আবাদ করেছি। তারা আরো জানান, আমরা জমিতে ব্রি-হাইব্রিড জাতের ধানসহ অন্য ধান রোপণ করেছি।

Manual6 Ad Code

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ
সুুুমন কুমার সাহা জানান, চলতি মৌসুমে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষে আগ্রহী হচ্ছে কৃষক। তবে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন রোপণ হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে প্রান্তিক কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

বার্তা প্রেরক
আল-মামুন খান
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code