শিরোনাম
আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রে জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন

এটি এম নাসির / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

এটিএম নাসির:

মানবতার কল্যাণে নিবেদিত জকিগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী সংগঠন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের ৪র্থ বর্ষপূর্তি গতকাল সোমবার যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যায় নিউইয়োর্কের এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে অনুষ্টিত হয়েছে।

Manual1 Ad Code

সংগঠনের সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর সভাপতি শাহীন কামালী। হাফিজ আব্দুর রাজ্জাকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মস্তাক আহমদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, জকিগঞ্জ সোসাইটি অফ ইউ এস এ ইনক এর সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম, সহ সভাপতি কবির চৌধুরী।

Manual4 Ad Code

সংগঠনের সিনিয়র কার্যকরী সদস্য লায়েছ আহমদ মিনুর পরিচালনায় অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অফ ইউ এস এ ইনক এর কার্য-নির্বাহী পরিষদের সদস্য হেলিম উদ্দিন, সমাজকর্মী আব্দুল গফফার শাহীন।

Manual6 Ad Code

সানি সাইড- উড সাইড মসজিদের ইমাম হাফিজ মাওলানা শাহেদ নেজাম অনুষ্টানে দোয়া পরিচালনা করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাংখী মস্তুফা আহমদ, শামস উদ্দিন, আশফাক আহমদ, সংগঠনের আইন ও আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হাসিব শিবলু, সহ প্রচার সম্পাদক জাফরুল ইসলাম চৌধুরী, সদস্য মোরশেদ আহমদ তাপাদার, শুভাকাংখী রেদোয়ান লস্কর তুহিন, ফয়ছল আহমদ, নাঈম আহমদ, কাওছার আহমদ প্রমুখ।

অনুষ্টানে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সদস্য ও উপস্থিত সকলের জন্য দোয়া করা হয়। অতিথিগণ সভা শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন। সভার সভাপতি নজরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code