শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই যাদের

সিলেট প্রতিনিধি / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :

পবিত্র কোরআনে মানুষের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা নিয়ে বলা হয়েছে। এমনকি ইহকাল ও পরকাল নিয়েও দেওয়া হয়েছে অনেক বার্তা। সেগুলোতে একাধিকবার মুমিনদের নির্ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্তির সুসংবাদ দেওয়া হয়েছে। বিশেষ বান্দাদের ইহকাল ও পরকালীন জীবনের এই সুসংবাদ দিয়েছেন আল্লাহ।

নিম্নে তাদের সম্পর্কে আলোকপাত করা হলো:
১. আল্লাহর প্রতি বিশ্বাস ও তার নির্দেশনা পালন মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখে।

কারণ বিশ্বাস ইহকাল ও পরকালীন মুক্তির মূল ভিত্তি। মহান আল্লাহ বলেন, ‘যারা আমার হেদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ’ (সুরা : বাকারা, আয়াত : ৩৮)

২. আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি ভালো কাজের মাধ্যমে মানুষ নির্ভয় জীবন যাপন করে।

মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহ ও আখিরাতের ওপর বিশ্বাস করে এবং ভালো কাজ করে, তাদের রবের কাছে তাদের জন্য মহাপ্রতিদান রয়েছে এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। (সুরা : বাকারা, আয়াত : ৬২)
৩. ইসলাম পালনের পাশাপাশি নিপুণভাবে কাজ করলে মহা প্রতিদান রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘অবশ্যই, কেউ আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলে এবং ভালো কাজ করলে তার প্রতিদান তার রবের কাছে রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ’ (সুরা : বাকারা, আয়াত : ১১২)

৪. গরিব-দুঃখীদের জন্য খরচের মাধ্যমে ভয় ও দুশ্চিন্তামুক্ত থাকা যায়।

তবে দান করে কাউকে কষ্ট দেওয়া বা খোঁটা দেওয়া যাবে না।
মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং কষ্ট দেয় না, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ’ (সুরা : বাকারা, আয়াত : ২৬২)

Manual5 Ad Code

৫. সব সময় ও সব স্থানে অকাতরে দানকারীর জন্য সুসংবাদ রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘যারা তাদের সম্পদ রাত ও দিনে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৪)

Manual7 Ad Code

অন্যত্র ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না।

’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৭)
৬. যারা আল্লাহর পথে দ্বিনের সাহায্যে জীবন বিলিয়ে দেবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে।

মহান আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে মারা যায় তাদের তোমরা মৃত মনে কোরো না, বরং তারা জীবিত এবং তারা তাদের রবের কাছে রিজিক লাভ করে। আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তারা তাতে আনন্দিত এবং তাদের পেছনে যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি তাদের জন্য আনন্দ প্রকাশ করে। কারণ তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৬৯-১৭০)

Manual5 Ad Code

৭. নবী-রাসুলদের নির্দেশিত পথে যারা সমাজের সংস্কার করবে তাদের জন্যও দুশ্চিন্তামুক্ত জীবনের কথা বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘যে ঈমান আনবে এবং সংশোধন করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ’ (সুরা : আনআম, আয়াত : ৪৮)

অন্যত্র ইরশাদ হয়েছে, ‘যে তাকওয়া তথা আল্লাহভীরুতা অর্জন করবে এবং সংশোধন করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ’ (সুরা : আরাফ, আয়াত : ৩৫)

Manual2 Ad Code

৮. শর্তহীন ভালোবাসা ও আনুগত্যের মাধ্যমে যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছে তাদের উদ্দেশে মহান আল্লাহ বলেন, ‘শোনো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ’ (সুরা : ইউনুস, আয়াত : ৬২)

৯. যারা আল্লাহর ওপর বিশ্বাস রাখবে এবং এর ওপর অবিচল থাকবে, তাদের জন্য বিশেষ সুসংবাদ আছে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা বলবে, আমাদের রব আল্লাহ, অতঃপর এর ওপর অটল থাকবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ’ (সুরা : আহকাফ, আয়াত : ১৩)
মহান আল্লাহ পাক যেন আমাদেরকে উপরোক্ত আলোচনা গুলোর প্রতি আমল করার তাওফিক দান করুন আমীন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী ছাহেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code