শিরোনাম
শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমি আইসিইউতে চলে যাওয়া ফুটবলকে বাঁচাতে চাই বললেন ব্যারিস্টার সুমন এমপি

পবিত্র দেবনাথ / ৫৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

পবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধিঃ

 ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বর্তমান সময়ে ফুটবল আইসিইউতে চলে গেছে। আমি আইসিইউতে চলে যাওয়া ফুটবলকে বাঁচাতে চাই। বর্তমান সময়ে খেলার ব্যবস্থা না থাকায় তরুণরা মাদকে আসক্ত হচ্ছে। আমি তরুণদের মাঠে নিতে চাই।তিনি বলেছেন, আমি নিজেও দুর্নীতি করি না, ৫ বছর কাউকে দুর্নীতি করতে দেব না। আমার নাম ভাঙিয়ে চেষ্টা করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন। আমি কোন দুর্নীতিবাজের সাথে সংসার করব না।

Manual4 Ad Code

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে নাভা এগ্রো বহুমুখী ফার্ম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে।

Manual3 Ad Code

হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুল বর চৌধুরী পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিম, সাবেক চেয়ারম্যান শাহ হাবিবউল্লাহ সুচন, আতাউর রহমান চৌধুরী সেলিম, বাবুল হোসেন খান, নাভা এগ্রো বহুমুখী ফার্মের এমডি শফিউল বর খোকন, সাবেক জেলা পরিষদ সদস্য ফাতেমা তুজ জোহরা রিনা, আওয়ামী লীগ নেতা কাউছার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল্লাহ, আলহাজ্ব আব্দুল ওয়াহিদ, প্রধান শিক্ষক দেলোয়ার আলী, সাবেক ফুটবলার বদিউজ্জমান, মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউছ সামাদ বাবু প্রমুখ।ফুটবল টুর্নামেন্টে চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর তাইয়্যেবা স্পোর্টিং ক্লাব দল ৩-০ গোলে বিজয়নগর খাটিংগা নবজাগরণ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Manual3 Ad Code

এর আগে ধর্মঘরের গোবিন্দপুর পূর্ব পাড়ায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ৫০তম ব্রিজের উদ্বোধন করেন।একই দিন সন্ধ্যায় চৌমুহনী ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর আয়োজনে সংবর্ধনা সভায় বক্তব্য দেন। এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এনামুল হক শাহরাজ, আ. রশিদ মেম্বার, মিজানুর রহমান দুলু, আ. ছামাদ সুমন, চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক ডা. লাল মিয়া, সদস্য সচিব মাইনুল ইসলাম জুয়েল, চৌমুহনী ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ভাইস চেয়ারম্যান গোলাপ খান ইকবাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code