শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতি হবিগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

SATYAJIT DAS / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual7 Ad Code

ঐতিহাসিক ৭ মার্চ; বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। এই দিনটি উপলক্ষে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে হবিগঞ্জ জেলা পুলিশ।

Manual7 Ad Code

বিনম্র শ্রদ্ধা,যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হবিগঞ্জ জেলা পুলিশ ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪’ উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ০৯:০০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ আবু জাহির এমপি,মাননীয় সংসদ সদস্য,হবিগঞ্জ-৩ আসন।

Manual6 Ad Code

পুলিশ সুপার মহোদয় পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Manual3 Ad Code

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; হবিগঞ্জের জনাব প্রভাংশু সোম মহান,জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও উপ-পরিচালক,স্থানীয় সরকার (হবিগঞ্জ),জনাব নুরুল ইসলাম,প্রধান নির্বাহী কর্মকর্তা,জেলা পরিষদ (হবিগঞ্জ) জনাব হাসিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),হবিগঞ্জ,জনাব পলাশ রঞ্জন দে,অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ,জেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code