শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দূর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো;- শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালিত

Jhalak Dutta / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

Manual8 Ad Code
শ্রীমঙ্গল প্রতিনিধি:
‘‘দূর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো’’ এই প্রতিপাদ্য নিয়ে শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪।
রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে র‌্যালি,মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মোঃ আবু তালেব এর সভাপতিত্বে ও সাপ্তাহিক শ্রীমঙ্গল বার্তার সম্পাদক মোমিনুল হোসেন সোহেল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব মো: আছাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন;শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুদু মিয়া,মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী,সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন,এমসিডার পরিচালক তৌহিরুল ইসলাম মিলন,শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: আবু তাহের, অফিস সহকারি মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ২০২৪ উপলক্ষে মির্জাপুর ইউনিয়নে সম্প্রতি আগুনে পুড়ে নিঃস্ব  হওয়া ৬টি পরিবারকে ২বান করে ঢেউ টিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করা হয়। পরে উপজেলা মাঠে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হয় এব্যাপারে দুর্যোগ বিষয়ে মহড়া দেয়া হয়।
সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code