শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুব সমাজের মেধাকে কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই;পুলিশ সুপার

SATYAJIT DAS / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি:

“এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন”,চুনারুঘাট এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও মাদক বিরোধী সমাবেশে হবিগঞ্জ পুলিশ সুপার জনাব আক্তার হোসেন (বিপিএম-সেবা)।

এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন,চুনারুঘাট এর উদ্যোগে চুনারুঘাট ডিসিপি হাইস্কুল মাঠে রবিবার (১০ মার্চ) কুরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বশির আহমদ-কে সংবর্ধনা প্রদান ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর),চেয়ারম্যান,এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন,চুনারুঘাট,হবিগঞ্জ ও জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা,পুলিশ সুপার,হবিগঞ্জ। 

Manual7 Ad Code

অনুষ্ঠানে জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় কুরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ বশির আহমদ এর হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।

মাদক বিরোধী সমাবেশে পুলিশ সুপার যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। স্বপ্ন দেখি ২০৪১ সালের মধ্য উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হব।

Manual8 Ad Code

সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।

তিনি আরো বলেন,হবিগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এখানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কোন ছাড় দেয়া হবে না। তিনি উপস্থিত সকলকে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

Manual3 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code