রিতেষ কুমার বৈষ্ণব:
রাজ্য হবে স্বপ্নপুরী
বার্তা টুকু মন্দ নয়,
রাজার স্বপ্ন করতে পূরণ;
মন্ত্রীরা সব হাজির হয়।
বিশাল বজেট ঘোষণা ভাই
রাজ্যে হবে উন্নয়ন,
খুশির জোয়ার বইছে রাজ্যে;
গাইছে সবাই গুণ কীর্তন।
মন্ত্রী মশাই বড্ড পাজি
ফন্দি আাঁটে সারাক্ষণ,
নিজের উদর পূর্তি হলে;
তবেই রাখে প্রজার মন।
রাজা মশাই ন্যায় পারায়ণ
মন্ত্রী মশাই পাজি,
খুব সহজে ধুকায় পরেন;
বুঝেন না কারসাজি।
সরলতায় রাজার স্বপ্ন
দুঃস্বপ্ন যে হয়….,
চতুর মন্ত্রী সুযোগ বুঝে;
ফায়দা লুটে লয়।।
সিলেট নিউজ/এসডি.