কবি মুকলেছ উদ্দিন, ইতিহাস গবেষক:
কি সুন্দর তার মুখের ভাষা শুনলে প্রাণ জুড়ায়
যতই শুনি শুধু শুনতেই শুনতেই যেন মোর মন যায়।
কি যে হাসি মাখা মুখ অপূর্ব তার চেহারা
মুখের কথার বাক ভঙ্গি হাতের ইশারা।
তিনি এক উদ্ধৃতি দিয়েছিলেন এক সম্মেলনে
বাঘে তাড়াচ্ছে এক লোককে দেখে স্বপনে ।
লোকটি প্রাণের ভয়ে বেদম দৌড়াচ্ছে
দৌড়ে গিয়ে একটি গাছের উপর চড়েছে
উপরে উঠতে উড়তে সে এক ডাল ধরে ঝুলছে
এদিকে গাছের নিচে বাঘ খাপ ধরে বসে আছে।
সে পড়তে চাচ্ছে যখন একটি কোয়ার ভিতরে
সেখানেও একটি অজগ সাপ আছে হা করে।
সে পালায় কোথায় আবার চাইল সে উপরে
আরেক আজব ঘটনা যেন তার চোখে পড়ে।
সে প্রাণ বাঁচাতে যে ডালে ঝুলছে অনেকক্ষণ ধরে
ডালটি সাদা কালো দুটি ইঁদুরে কাটছে কুটকুট করে।
তখন পানি বা কিসের একটি পুটা পরিল তার মাথায়
লোকটি কি পড়লো দেখতে তখন উপরের দিকে চায়।
দেখে উপরে একটি মধুর চাক মধু ফুটা ফুটা পড়ছে
পেট ভরে খাচ্ছে বিপদ ভুলে গেছে সে জেগে উঠেছে।
তারপর লোকটি আলেমের কাছে গেলেন
তার এই স্বপ্নের অর্থ জানতে চাইলেন।
বিজ্ঞ আলেম বললেন বাঘ আজরাইল অজগর শাপ কবর
ইঁদুর দুটি রাত দিন মধু তোমার দুনিয়া ভুলেছ আখেরী খবর।