শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিথ্যা মামলায় জেল ও মানহানী লায়েক মিয়ার, সংবাদ সম্মেলনে অভিযোগ

জামরুল ইসলাম রেজা / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

ছাতকে পূর্বের শত্রুতার জের ধরে মিথ্যা সিএনজি চুরির মামলায় জেল খাটানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে মানহানীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোল্লাআতা ইলামের গাঁও গ্রামের বাসিন্দা মোঃ লায়েক মিয়া (৩০)।

Manual6 Ad Code

ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে
আজ ১২/১০/২৪ ইংরেজি রোজ শনিবার দুপুর ২ ঘটিকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত ১৬/০৯/২৪ ইংরেজি রোজ সোমবার সন্ধ্যা ৭ টায় উনার নিজ গ্রামের বাসিন্দা আব্বাস আলী(৫৪) পূর্বের শত্রুতার জের ধরে তাজপুরের দেলোয়ারের করা এক ষড়যন্ত্র মূলক মিথ্যা সিএনজি চুরির মামলায় ছাতক থানা পুলিশের মাধ্যমে উনাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

তিনি আরও দাবি করেন ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি প্রবাসে কাটিয়েছেন। এই সিএনজি চুরির সাথে উনার কোন ধরনের সম্পৃক্ততা নাই। যাদেরকে এই চুরির মামলায় আটক করা হয়েছে তাদের কাউকে তিনি কখনো দেখেননি, তারাও উনাকে চিনেন না। বর্তমানে তিনি নিজ গ্রামে কৃষিকাজ করেন এবং ইউরোপ যাওয়ার জন্য এক মাধ্যমে টাকা জমা দিয়েছেন। ভিসা হলে শীঘ্রই তিনি বিদেশে চলে যাবেন।

তিনি আরও বলেন সেদিন সন্ধ্যা ৭ টায় উনার নিজ গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ফোন দিয়ে বলে গ্রামে লিটনের দোকানে যাওয়ার জন্য, উনি কোন ধরনের সংকোচ না করে দোকানের দিকে রওনা হয়, ৪-৫ মিনিট হাটার পর বুরহানের বাড়ির সামনে আব্বাস আলীর নেতৃত্বে
আনোয়ার, শরিফ, ডালিম, সারোয়ার, দেলোয়ার সহ আরও কয়েকজন আমাকে আক্রমণ করে। ততক্ষণে সিএনজি এসে আরো কয়েকজন মিলে আমাকে উঠিয়ে নিয়ে যায় গোবিন্দগঞ্জ সিএনজি স্টেন্ড এর অফিসে, সেখানে গিয়ে দেখি অনেক মানুষ অবস্থান করছে। জানতে পারি সেখানে তিনজনকে সিএনজি চুরির অপরাধে ধরে রাখা হয়েছে। তখন তাদের সাথে আমাকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন এবং ফেসবুকে লাইভ করে চোর বলে প্রচার করা হয়। পরবর্তীতে ছাতক থানা পুলিশের মাধ্যমে আমাকে সিএনজি চুরির মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code

পরিশেষে তিনি বলেন, আমি গরিব ঘরের সন্তান কিন্তু চোর নয়। আপনারা আমার এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন এমন কোন অভিযোগ পান কিনা। যারা আমাকে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চোর বানিয়ে তা প্রকাশ করেছে আমি এর সঠিক বিচার চাই।

এই বিষয়ে ছাতক অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, মামলার বিষয় টি সঠিক। কে দোষী না নির্দোষ সেটা খুব শীগ্রই তদন্তের মাধ্যমেই জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয়ে কোন মন্তব্য করা যাবে না।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code