শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চলাচলে সীমাহীন দুর্ভোগ ৫নং কলাতলী ইউনিয়ন বাসীর : বঞ্চিত শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে

ভোলা জেলা প্রতিনিধি / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

মোঃ আব্দুল গফুর শিকদার:

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলা থেকে বিচ্ছিন্ন ৫ নং কলাতলী ইউনিয়ন বাসী চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে | বঞ্চিত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে |  মেঘনার বুকে জেগে উঠা চরে প্রায় ২০ বছর আগে বিস্তৃন্ন অরণ্য কেটে  বসতি স্থাপন করে মনপুরার মানুষ | মনপুরার তীব্র নদী ভাঙ্গনের কবলে পড়ে অসহায় মানুষ দ্রুত বসতি স্থাপন করে চর কলাতলীতে | কালক্রমে তা ঘন বসতিতে রুপ নেয়, বর্তমানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস প্রায় ১৮ বর্গ কি মি. আয়তনের এ দ্বীপে |
চির অবহেলিত চর কলাতলী ১নং মনপুরা ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ড এর অন্তর্গত থাকলেও পায়নি কোন উন্নয়নের ছোঁয়া | সাধারণ মানুষের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে ২০২২ সালে চর কলাতলী , ঢালচর ও কাজীর চর নিয়ে গঠিত হয় ৫ নং কলাতলী ইউনিয়ন | আবার মূল ভূখণ্ড কলাতলী থেকে বিচ্ছিন্ন ঢাল চর ও কাজীর চর | নতুন  ইউনিয়নে উন্নয়নের স্বপ্ন দেখে মানুষ | কিন্তু আশায় গুড়ে বালি | দিনে দিনে মানুষ বাড়লেও নিশ্চিত হয়নি মানুষের মৌলিক অধিকার |

মানুষ বঞ্চিত অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা ও শিক্ষা ব্যবস্থা থেকে , অরক্ষিত সামাজিক নিরাপত্তা বলয় | নেই কোন হাসপাতাল বা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র , তিনটি কমিউনিটি ক্লিনিক চালু হলেও সেবা দিচ্ছে মাত্র একটি কমিউনিটি ক্লিনিক, বাকি দুইটি বন্ধ |  8 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬ টি নুরানী মাদ্রাসা ও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, নেই কোন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় |  ঢালচরে ১ টি বেসরকারী কমিউনিটি ক্লিনিক ও ১ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে , কাজীরচরে কোন স্কুল বা ক্লিনিক নেই। কলাতলীতে একটি মাত্র পুলিশ তদন্ত কেন্দ্র |

Manual4 Ad Code

CDSP (Char Development and Settlement Project) এর মাধ্যমে দুটি রাস্তা হলেও নির্মাণ হয়নি কোন বেড়িবাঁধ , ফলে বর্ষাকালে ডুবে থাকে প্রায় সব এলাকা | লবনাক্ত পানি ও অতি জোয়ারে নষ্ট হয় ফসল,  ভেসে যায় মাছ | ২০ বছরেও তৈরী হয়নি চলাচলের উপযোগী কোন রাস্তা , সরু কিছু রাস্তা হয়েছে যার বেশীর ভাগই ভাঙ্গা , খানা-খঁন্দকে ভরা | যার ফলে নেই কোন রিক্সা বা যান্ত্রিক যানবাহন |
চরের প্রধান সড়ক অফিস খাল থেকে মনির বাজার পথেই রয়েছে ৬ টি সাঁকো | ফলে স্কুলে যাতায়াত ব্যহত হয় শিক্ষার্থীদের | এতে বৃদ্ধি পেয়েছে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা | ঝড়ে পড়া অল্প বয়সী ছেলেরা মৎস পেশায় জড়িয়ে যায় এবং মেয়েদের বাল্য বিবাহ হয়ে যায় এতে সামাজিক অবক্ষয় দেখা দেয় | যাতায়াতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ, অসুস্থ বৃদ্ধ, ও শিশুরা |  সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় প্রসূতি মায়েদের | দ্রুত এই কষ্ট – দুর্দশা থেকে পরিত্রাণ চান এলাকাবাসী |
এলাকার স্থানীয় বাসিন্দা অফিসখাল ব্যবসায়ী কমলেন্দু দাস (শ্রীকৃষ্ণ ) বলেন, রাস্তা অনেক ভাঙ্গা ও সাঁকো থাকার কারণে আমার ছেলে নিয়মিত স্কুলে যেতে পারে না | পরিবারের কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া যায় না | মনির বাজার সংলগ্ন বাসিন্দা গর্ভবতী মা মরিয়ম বেগম বলেন, আমি ৮ মাসের গর্ভবতী দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন কিন্তু রাস্তা ভাঙ্গা এবং সাঁকো থাকার কারণে ডাক্তারের কাছে যেতে পারি না | দ্রুত এই কষ্ট- দুর্দশা থেকে পরিত্রাণ চান সবাই |

Manual6 Ad Code

নতুন অন্তর্বর্তী সরকারের কাছে একটি স্থায়ী বেড়িবাঁধ ও চলাচল উপযোগী রাস্তা নির্মাণ সহ দ্রুত স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির প্রত্যাশা এলাকাবাসীর |

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code