শিরোনাম
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শিক্ষাখাতে শতভাগ বৈষম্য দূর করে, বাস্তবায়ন করা হবে কি, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন? চারণ কবি মুকলেছ উদ্দিন: মুক্তিযোদ্ধা, ইতিহাস গবেষক ও সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের নতুন অফিস উদ্বোধন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল ওদুদ চৌধুরী দুদু আর নেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: বখাটে ইমন গ্রেপ্তার, নেপথ্যে বখাটেপনা ও ইভটিজিংয়ের নির্মম চিত্র ফুয়াদ আব্দুল আজিজকে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চান্দিনায় যুবলীগের ইউ.পি সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিলেট নিউজ ডেস্ক / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

মোঃ মাহাবুব আলম রিপোর্টার:

কুমিল্লা চান্দিনা উপজেলা ৩নং মাধাইয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মিথ্যা মামলায় পুলিশ দিয়ে হয়রানি, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও সন্ত্রাসী হামলার অভিযোগে রবিবার (২৭ অক্টোবর ২০২৪ইং) সকাল ১১ ঘটিকার সময় দক্ষিণ কুটম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে কুটুম্বপুর এলাকাবাসী। এতে ভুক্তভোগী সহ অত্র গ্রামের শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। মানববন্ধনের পর বিক্ষোভ প্রতিবাদ মিছিল নিয়ে কুটুম্বপুর বাস স্ট্যান্ডে যায় ভুক্তভোগী এলাকাবাসী।

Manual2 Ad Code

ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম (৭০) জানান, তার কাছ থেকে ছয় মাস পূর্বে ৪০,০০০ টাকা ধার নেয় সন্ত্রাসী জাহাঙ্গীর আলম। ধার নেওয়া টাকা জাহাঙ্গীরের নিকট ফেরত চাইলে তার ওপর হামলা করা হয় এবং তাকে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। তিনি ভয়ে আতঙ্কে তার কাছে টাকা চাওয়া বন্ধ করে দেয়।

Manual4 Ad Code

ভুক্তভোগী মোঃ রাসেল জানান, আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন পূর্বেই তাকে মাদকের মিথ্যা মামলায় পুলিশ দিয়ে ধরিয়ে জেল হাজতে পাঠান। জেল হাজত থেকে জামিন করার নাম করে তার বউ, মা ও তার নিকট থেকে ১,৮০,০০০ টাকা নিয়েছে সন্ত্রাসী জাহাঙ্গীর আলম। জামিন না করিয়ে টাকা আত্মসাৎ করেন সন্ত্রাসী জাহাঙ্গীর আলম। ঐ টাকা ফেরত চাইলে উল্টো আরো বিভিন্ন মামলা হামলার হুমকি-ধমকি দেয় সন্ত্রাসী জাহাঙ্গীর আলম।

ভুক্তভোগী এক মহিলা জানান, তার ছেলেদের পুলিশ এনে ঘরে গাঁজা আছে বলে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। অথচ অবৈধ কোন মাদকের সাথে সম্পৃক্ত নয় তারা। তাদেরকে পুলিশের হয়রানি থেকে বাঁচাতে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে ৫০,০০০ টাকা দিতে হয়। সেই টাকা ফেরত চাইলে দেওয়া হয় মিথ্যা মামলা ও হয়রানির হুমকি।

Manual1 Ad Code

চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার বহু মানুষ জাহাঙ্গীরের নিকট বিভিন্ন মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা পাওনা। এই পাওনা টাকা ফেরত চাইতে গেলে দেওয়া হয় নানা ধরনের হুমকি-ধমকি। আওয়ামীলীগ ক্ষমতা থাকা অবস্থায় তার বিভিন্ন প্রকার অত্যাচার, চাঁদাবাজি, হামলা-মামলায় অতিষ্ঠ এলাকাবাসী। ভুক্তভোগীদের দাবী, কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় ঘটনার তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সু-দৃষ্টি কামনা করেন।

Manual4 Ad Code

অভিযুক্ত চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি কুটুম্বপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code