শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুয়াশা জানান দিচ্ছে তাড়াইলে শীতের আগমনী বার্তা

সিলেট নিউজ ডেস্ক / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি:

Manual6 Ad Code

শীতের আগমনী বার্তা অনুভব করছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মানুষ।
বিকেল থেকে কুয়াশায় মুখ ঢাকছে মাঠঘাট। রাতভর টুপটাপ কুয়াশা ঝরছে। কার্তিকের মাঝামাঝি সময়েই সন্ধ্যার পর শীত পড়তে শুরু করেছে। সকালে কুয়াশার দেখা মিলছে চারদিকে।

Manual5 Ad Code

তাড়াইল উপজেলাটি হাওরাঞ্চলের পাদদেশে হওয়ায় শীতের আগমনী বার্তায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রাম। প্রতিদিনই রাত ও ভোরে কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ধানের পাতা আর ঘাসের ওপর ঝরছে শিশির কণা। শিশির ভেঙে চাষি ছুটে যান সবুজ ধানের ক্ষেতে। রোদের আলোয় ঘাসের ওপর ঝরে পড়া শিশির বিন্দু চকচক করে ওঠে।

Manual1 Ad Code

শীতের আগমনী বার্তায় প্রস্তুতিও শুরু করেছে এ এলাকার মানুষ। যত্নে রাখা গরম কাপড় বের করতে শুরু করেছে। সন্ধ্যায় ও ভোরে হাঁটা-হাঁটি শেষে জমছে চায়ের আড্ডা। শীতের এই সময়টি উপভোগের সুন্দর সময় বলে মনে করেন অনেকে। তবে দিনের বেলায় ঘটছে শীতের ঠিক বিপরীত।

আবহাওয়াবিদদের মতে, কার্তিক মাসের শেষ সময়ে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় শেষ রাতে শীত নেমে এলে ঠাণ্ডা অনুভূত হয়। বিশেষ করে মৌসুমি বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না তখন হালকা ধরনের শীত পড়বে। আর হাওরাঞ্চলে শীতের আমেজ তো দেশের অন্য অঞ্চলের চেয়ে প্রকট। এর মাত্রা আর অনুভূতি থাকে ভিন্নতর, এটা মোটামুটি সকলের জানা।

Manual8 Ad Code

উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা হলে তারা বলেন, রাতে ও সকালে কুয়াশা পড়ছে আর সবে মাত্র শীত শুরু, দিন বাড়ার সাথে সাথে বাড়বে শীত। শীতের সাথে তাপমাত্রা কমে আসতে শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code