শিরোনাম
সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা বিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের তোপের মুখে মহিলা শিক্ষক, আতঙ্কে হাজিরা প্রতিষ্ঠানের বাইরেই বদলিজনিত বিদায়ে অশ্রুসিক্ত অনুভূতির ক্যানভাস: প্রিয় স্যারের স্মৃতিচারণে মশিউর জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জের তাড়াইলে কৃষকদের মাঝে গার্ডেন ট্রিলার বিতরণ 

সিলেট নিউজ ডেস্ক / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code

আল-মামুন খান, নিজস্ব প্রতিনিধি:

ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষিতে কৃষককে নির্ভরশীল ও কৃষির সমৃদ্ধিতে কিশোরগঞ্জের তাড়াইলে গঠিত ১৫টি কৃষক গ্রুপের মাঝে গার্ডেন ট্রিলার বিতরণ করা হয়েছে।

 

Manual3 Ad Code

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৫টি কৃষক গ্রুপের মাঝে গার্ডেন ট্রিলার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসকে আবু মোতালেব সহ উপসহকারী কর্মকর্তাগণ।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে কৃষকদের নিয়ে ১৫ টি ফ্রিপ  কৃষক গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৩০ জন কৃষক সদস্য রয়েছে। কৃষকরা তাদের এলাকার অনাবাদি জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে এবং সেচ সুবিধা সম্প্রসারণের সুযোগ সৃষ্টির জন্য ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় গঠিত ফ্রিপ কৃষক গ্রুপের মাঝে গার্ডেন ট্রিলার মেশিন বিতরণ করা হয়েছে। গ্রুপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার তিনজনের উপস্থিতিতে ৩০০টাকার নন জুডিশিয়াল স্টাম্পে চুক্তি পত্রের মাধ্যমে মেশিনগুলো বিতরণ সম্পন্ন হয়।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা  তৌফিকুর রহমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের অনাবাদি জমি আবাদের আওতায় এনে কৃষি কাজ করে স্বনির্ভরশীল হয়ে গড়ে উঠুন। আপনারা এই যন্ত্রপাতি দিয়ে কৃষি কাজ করবেন। এগুলো বিক্রি করবেন না।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code